Hasan
২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

খুলনা মহানগরীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। দুই দিনের ব্যবধানে একই বাড়িতে দুবার হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে গেট কুপিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে এক কর্মকর্তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছুড়েছে তিন যুবক।

বুধবার (২৫ নভেম্বর) নগরীর পশ্চিম টুটপাড়া ও মহিরবাড়ি খালপাড় এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রায় ১০ ঘণ্টার ব্যবধানে নগরীর সাতটি স্থানে গুলিবর্ষণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে হত্যার ঘটনা ঘটে। এর রেশ কাটতে না কাটতেই বুধবার দুটি বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটল।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যাণ স্কুলের সামনে একটি বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা তিন যুবকের প্রত্যেকের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। বাড়ির গেটের সামনে পৌঁছে তারা এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ১০ থেকে ১৫ দিন ধরে কয়েকজন যুবক ওই বাড়ির লোকজনের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বুধবার বাড়ির গেটে গুলি চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাড়ির বাসিন্দা মিল্টন সিএসএস আভা সেন্টারের জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত। কয়েক দিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জেরেই গুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে।

এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানাধীন নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় জলিল আকনের বাড়িতে দুই দিনের ব্যবধানে দুবার হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সর্বশেষ বুধবার সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত বাড়িটিতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রবেশপথের গেট কুপিয়ে পালিয়ে যায়।

এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যাতেও একই বাড়িতে হামলার ঘটনা ঘটে।

লবণচরা থানার পরিদর্শক (তদন্ত) সমীরন কুমার বৈদ্য বলেন, মঙ্গলবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত জলিল আকনের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য তাঁকে অনুরোধ করে। কিন্তু তিনি দরজা খুলতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা বাড়ির গেট কুপিয়ে চলে যায়। বুধবার সন্ধ্যায়ও একই কায়দায় তারা বাড়িটিতে হামলা চালায়।

তিনি আরো বলেন, হামলার কারণ এখনো জানা যায়নি। এলাকার কেউ এ বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না। স্থানীয়রা তথ্য না দিলে সন্ত্রাসীদের শনাক্ত ও আটক করা কঠিন। সন্ত্রাসীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ