কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়েজনে ও উপজেলা পরিষদ হলরুমে পৃথকভাবে সভা দুটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আফরোজ মারলিজ।
সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শাকিব শাহরিয়ার, মুক্তিযুদ্ধা কমান্ডার মো.ইসরাঈল, জামায়াত নেতা শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা আবুল খাইয়ের ও আনসার-ভিডিপি কর্মকর্তা।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজন অংশ নেন। আইনশৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে বক্তারা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
অন্যদিকে বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভায় ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এ সময় কুচকাওয়াজ, ডিসপ্লে ও খেলাধুলা আয়োজনের গুরুত্ব পায়।
বিজয় দিবসের সব কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন