Hasan
২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগারে ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকারের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নকিব হোসেন আদিল সরকার কারাবন্দী অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাঁর মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নকিব হোসেন আদিল সরকার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এলাকার পরিচিত ব্যক্তিত্ব মরহুম মাহতাব উদ্দিন সরকার (গেদু মিঞা)-এর জ্যেষ্ঠ সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নকিব হোসেন আদিল সরকারসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ওই সময় তিনি পলাতক ছিলেন।

পরে ২০২৩ সালের ৩০ জানুয়ারি রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন।উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ত্রিশাল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নকিব হোসেন আদিল সরকারসহ ছয়জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর পলাতক আসামিদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছিল।সর্বশেষ তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তবে কারা অভ্যন্তরে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সাবেক এই জনপ্রতিনিধির মৃত্যুর খবর তাঁর নিজ এলাকা বৈলর ইউনিয়নের হদ্দেরভিটা গ্রামে পৌঁছালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। তাঁর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ