Hasan
২৫ নভেম্বর ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁও উপজেলা হাসপাতালে এক্স-রে ফিল্ম সংকট: রোগীদের দুর্ভোগ চরমে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এক্স-রে ফিল্মের সংকট দেখা দিয়েছে। চলতি মাসের ৯ নভেম্বর থেকে এক্স-রে ফিল্ম না থাকায় সরকারি এ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে হাসপাতালের বাইরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে অতিরিক্ত টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে তাদের। এতে বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।হাসপাতালে এক্স-রে সেবা চালু না থাকায় রোগীদের চিকিৎসা ব্যয় বেড়েছে।

সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসাসেবা নিতে এসে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হচ্ছে রোগীদের। এ বিষয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক হাসান শাওন বলেন, এক্স-রে ফিল্মের চাহিদাপত্র পাঠানো হয়েছে। ফিল্ম আসামাত্রই রোগীরা পুনরায় হাসপাতালে এক্স-রে সেবা পাবেন। এদিকে এক্স-রে ফিল্ম সংকটের পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও কর্মচারীদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে।

রোগীদের অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে অনেক ক্ষেত্রেই যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এতে রোগী ও তাদের স্বজনদের বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মো. নুরুল ইসলাম নামে এক রোগী অভিযোগ করে বলেন, জরুরি বিভাগে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে স্থানীয়দের অনেকেই রোগীদের সঙ্গে ভালো আচরণ করেন না। জনস্বার্থে ওই বিভাগে অন্য এলাকার চিকিৎসক ও কর্মচারীদের পদায়ন করা হলে চিকিৎসাসেবার মান উন্নত হতে পারে বলে তিনি মনে করেন। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের জন্য বাড়তি অর্থ ব্যয় করতে হওয়ায় আর্থিক সংকটে পড়ছেন অসচ্ছল রোগীরা। জনস্বার্থে দ্রুত এক্স-রে ফিল্ম সরবরাহ, প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এবং জরুরি বিভাগের চিকিৎসাসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ