কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পশ্চিম পাড়ার মো: জাহেদ আলীর টিনসেট বিল্ডিং এ বাসা ভাড়া নিয়ে মসজিদের পানির মটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করায় ছিল তাদের প্রধান টার্গেট।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুরির উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন তারা। দিনের বেলায় বাসার দরজা বন্ধ করে ঘুম ও রাত হলেই বাসায় তালা ঝুলিয়ে বের হয়ে পড়তেন। এমন সন্দেহ জনক কর্মকান্ডে শেষ পর্যন্ত স্থানীয়দের নজরে আসেন সেই ৫ জন। পরে তাদের বাসা ভাড়ার ঘেরাও করে খবর দেন পুলিশকে। এসময় তাদের কাছ থেকে ৮ পিছ ইয়াবাসহ চোরাই কাজে ব্যবহৃত দা, কোড়াল, ছুরি, হাতুরী, কাটার, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
গত মঙ্গলবার আটককৃত দের বিরুদ্ধে ডাকাতি ও প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। আটককৃতরা হলেন, ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত কাজল মিয়ার ছেলে মো: রামীম উরফে ইমন (২৫)। মো: রাফি (২৩), একই উপজেলার জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মো: আলমগীর (৩০) ভৈরবের কমলপুর এলাকার মুসলিম মিয়ার ছেলে মো: আলমগীর , কমলপুর এলাকার মাসুদ মিয়ার ছেলে বাবু হাসান ও নরসিংদী রায়পুরা উপজেলার রামনগর গ্রামে মৃত ফারুক মিয়ার ছেলে ইয়াসিন মিয়া, রামদী ইউনিয়নের বিএনপির সভাপতি হাজী মজনু মিয়া জানান, স্থানীয় জনসাধারণ তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে আজ বলেন, এই ঘটনা কুলিয়ারচর থানায় ডাকাতির প্রস্তুতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার রুজু হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন