Hasan
২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ময়মনসিংহ জেলার আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি দপ্তরের নিজস্ব ভবনে সৌরবিদ্যুৎভিত্তিক রুফটপ সোলার ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় সরকারি দপ্তরগুলোর নিজস্ব ভবনে দ্রুত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন, ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সভায় শুরুতে আগ্রহপত্র (ইওআই) পদ্ধতিতে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব পাঠানো এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। জানানো হয়, সরকারি অর্থায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ কার্যক্রম বাস্তবায়ন করবে। নির্ধারিত প্ল্যাটফর্মে প্রস্তাব পাঠাতে হবে। পরে ভবনের মালিকানাধীন দপ্তরকে সর্বোচ্চ শেয়ার সুবিধা দিতে আগ্রহী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে।

এ ছাড়া ভবনের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা, প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রির মূল্য ও সেবামূল্য নির্ধারণ এবং ছাদে সোলার প্যানেল স্থাপনের উপযোগিতা নিয়ে আলোচনা করা হয়। যেসব ভবনের আয়ুষ্কাল কমপক্ষে ১৫ বছর এবং ভবিষ্যতে ওপরের দিকে নতুন তলা নির্মাণের পরিকল্পনা নেই, সেসব ভবনেই সোলার প্যানেল স্থাপন করা যাবে বলে সভায় জানানো হয়।

সভায় আরও জানানো হয়, সরকার তিনটি পদ্ধতিতে রুফটপ সোলার বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে মূলধনি ব্যয় (ক্যাপেক্স) পদ্ধতি, পরিচালন ব্যয় (অপেক্স) পদ্ধতি এবং বেসরকারি ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে সরকারি সহযোগিতা। ক্যাপেক্স পদ্ধতিতে সংশ্লিষ্ট দপ্তর নিজস্ব বাজেট থেকে ব্যয় বহন করবে। অন্যদিকে অপেক্স পদ্ধতিতে নির্ধারিত প্রক্রিয়ায় সরকারের বাজেট বরাদ্দের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় সরকার বিভাগ ছাড়া সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে অপেক্স পদ্ধতি অনুসরণ করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব পাঠানোর আহ্বান জানান। এ কাজে জেলা প্রশাসকের কার্যালয়ের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

জেলা প্রশাসক বিশেষভাবে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকায় এ দুটি বিভাগের অধীনে অনেক সরকারি ভবন রয়েছে। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ থাকলে রুফটপ সোলার স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভবনেও দ্রুত সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিতে অনুরোধ জানান তিনি।

এ সময় ময়মনসিংহ জেলা পানি উন্নয়ন বোর্ড সবার আগে প্রস্তাবনা পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, সৌরবিদ্যুৎভিত্তিক রুফটপ সোলার সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ সংকট নিরসনে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে। বিদ্যুৎ সমস্যার সমাধানের পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। তুলনামূলক কম সময়ে ও কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হওয়ায় সরকারের বিদ্যুৎ ব্যয়ও উল্লেখযোগ্য পরিমাণে কমবে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ময়মনসিংহ জেলার সব সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে প্রস্তাবনা পাঠানোর অনুরোধ জানান জেলা প্রশাসক।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ