Author
১৪ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্য ১৪ জন বিভিন্ন নিয়মিত ও অপরাধ মামলার আসামি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে সর্বোচ্চ চারজন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া করিমগঞ্জ, তাড়াইল, হোসেনপুর, কটিয়াদী, ভৈরব ও নিকলী থানা এলাকা থেকে তিনজন করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাজিতপুর, কুলিয়ারচর, পাকুন্দিয়া, মিঠামইন ও ইটনা থানা এলাকাতেও অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তবে গত ২৪ ঘণ্টায় অষ্টগ্রাম থানা এলাকায় কোনো গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

পুলিশের ভাষ্য, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, সহিংসতা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার কড়া বার্তা দিয়ে বলেছেন, “অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।” মাদকের বিস্তার রোধ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পুলিশ প্রশাসন বলছে, শুধু অভিযান পরিচালনা নয়, অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কিশোরগঞ্জের সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের মূল লক্ষ্য। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে আগামী দিনগুলোতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কিশোরগঞ্জকে নিরাপদ ও শান্তিময় জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়