Author
১৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাসের চাপ কমলেও ভালুকায় উৎপাদন সচল

দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হলেও ময়মনসিংহের ভালুকায় পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। গ্যাস সরবরাহ সচল থাকায় উপজেলার বিভিন্ন মিল-কারখানায় উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। তবে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় কোথাও কোথাও দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

শিল্পকারখানা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভালুকার শিল্পাঞ্চলে বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে কোনো কারখানার উৎপাদন বন্ধ হয়নি। তবে কিছুদিন আগে পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় কয়েকটি কারখানায় সাময়িক সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট টেক্সটাইল মিল লিমিটেডের সিনিয়র জিএম রেদোয়ান আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, বর্তমানে তাঁদের কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়নি। কিছুদিন আগে মাঝে মাঝে পাইপলাইনে গ্যাসের চাপ কমে গেলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গ্লোরী টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস ইন্ডাস্ট্রির জিএম আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, তাঁদের কারখানায় গ্যাস সরবরাহ চালু রয়েছে এবং এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

ডিবিএল গ্রুপের ইউটিলিটি বিভাগের জেনারেল ম্যানেজার সোহেল আহমেদ গণমাধ্যমকে বলেন, তাঁদের কারখানায় বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। ২০২২ সালের পর থেকে গ্যাস সরবরাহ নিয়ে তাঁদের কারখানায় বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলেও জানান তিনি।

শেফার্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম (অ্যাডমিন) মোকলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, ভালুকায় তাঁদের পাঁচটি কারখানা রয়েছে। সবগুলোতেই উৎপাদন কার্যক্রম চলমান এবং গ্যাস সরবরাহও স্বাভাবিক রয়েছে।

এদিকে শিল্পকারখানায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে পড়ছেন চালকেরা। কয়েকটি স্টেশনে গ্যাসের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। আবার কোথাও চাপ একেবারে কম থাকায় সাময়িকভাবে সিএনজি বিক্রি বন্ধ রাখার খবরও পাওয়া গেছে।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, ভালুকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ পরিস্থিতির পরিবর্তন হলে শিল্পকারখানাতেও এর প্রভাব পড়তে পারে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি