Author
২২ অগাস্ট ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে ব্যাগে মিলল দুটি লজ্জাবতী বানর

হালুয়াঘাট প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে অভিযান চালিয়ে একটি বাজারের ব্যাগ থেকে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অভিযানের বিষয়টি টের পেয়ে ব্যাগটি ফেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২১ আগস্ট) হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

বন অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা জানতে পারেন, হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে দুটি বন্যপ্রাণী নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে ইউনিটের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযান পরিচালনাকারী দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বন্যপ্রাণী বহনকারীরা একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যান বলে জানায় বন অধিদপ্তর। পরে ব্যাগটি তল্লাশি করে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক গণমাধ্যমকে বলেন, বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বানর দুটিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, হালুয়াঘাট ভারতের সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ ধরনের বন্যপ্রাণী পাচারের বিষয়ে নিয়মিত নজরদারি করা হচ্ছে। এ বিষয়ে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ