Author
২৩ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে এমপির মতবিনিময়

সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ভালুকা কেন্দ্রীয় মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং মাওলানা মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, গোলজার হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডল, তাবলিগ জামাতের মুরুব্বি শফিহ সালাউদ্দিন ও মাওলানা মুহাম্মদ উল্লাহ।

সভায় বক্তারা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইমাম, মুয়াজ্জিন এবং আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

তারা বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে নৈতিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ইমাম-মুয়াজ্জিন ও আলেম-ওলামাদের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ