Author
২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক আটক

রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধুপুর বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইনিয়া তুল কওমি মাদরাসা থেকে স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান তারাকান্দা থানার নলদীঘি এলাকার আইনুদ্দিন তালুকদারের ছেলে। তিনি প্রায় তিন বছর ধরে মধুপুর বটতলা জামিয়াতুল আবরার আল হুসাইনিয়া তুল কওমি মাদরাসায় শিক্ষকতা করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে মাদরাসার ১১ বছর বয়সী ওই ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে। পরে রোববার বিকেলে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয় এবং কয়েকজন তাকে মারধর করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারাকান্দা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়