Author
২৭ অগাস্ট ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে আওয়ামী লীগ নেতাদের মিলে সরকারি চালের বরাদ্দের অভিযোগ

অভিযোগ উঠেছে, ওসব চালকলের মধ্যে অন্তত ১০ থেকে ১৫টির মালিকই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। তাঁদের ক’জন ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র হত্যা মামলায় আসামি এবং পলাতক রয়েছেন।

জানা যায়, শেরপুর সদর উপজেলা খাদ্যগুদামে চাল সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ মিলগুলোর তালিকায় ১ নম্বরে রয়েছে মেসার্স মর্ডান রাইস মিলস প্রাইভেট লিমিটেড এবং ৩ নম্বরে শ্রাবণ-বাঁধন অটোমেটিক চালকল। এসব মিলের স্বত্বাধিকারী ২০২৪ সালের শেরপুরের ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি ও পলাতক নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।

তালিকার ৪ নম্বরের সদু অটো চালকল। স্বত্বাধিকারী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. দুলাল মিয়া।

৮ নম্বরের সেলিম রেজা অ্যান্ড ফরিদা ইয়াসমিন অটো চাউলকলের স্বত্বাধিকারী সেলিম রেজা। সে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা যুবলীগের সভাপতি ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।

তালিকার ২১ নম্বরে মেসার্স ওয়াহেদ অটো রাইস মিল। তার স্বত্বাধিকারী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এবং সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী।

তাছাড়া ২৯ নম্বরের মেসার্স মেঘনা রাইস মিলের স্বত্বাধিকারী আসাদুজ্জামান রওশন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। তালিকায় সাবেক ছাত্রলীগ নেতা তাপস সাহার নামও রয়েছে। সব মিলিয়ে ৪৩টি মিলের মধ্যে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে।

ওইসব মিল সরকারি খাদ্য সংগ্রহ অভিযানে চাল সরবরাহ করছে এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো খাদ্যগুদামের চাল সংগ্রহ কার্যক্রমে অংশ নিচ্ছে।

উল্লেখিত মিলগুলোর অনুকূলে বরাদ্দের পরিমাণের মধ্যে মেসার্স মর্ডান রাইস মিলস প্রাইভেট লিমিটেড পেয়েছে ৩২২.৭৭০ মেট্রিক টন এবং শ্রাবণ-বাঁধন অটোমেটিক চালকল পেয়েছে ৪৫১.৮৯০ মেট্রিক টন। সদু অটো চালকলের জন্য বরাদ্দ হয়েছে ৭১৫.৫০০ মেট্রিক টন। সেলিম রেজা অ্যান্ড ফরিদা ইয়াসমিন অটো চাউলকল পেয়েছে ৫০৩.৫২০ মেট্রিক টন। মেসার্স ওয়াহেদ অটো রাইস মিলের অনুকূলে বরাদ্দ হয়েছে ৮৫৮.৬০০ মেট্রিক টন এবং আসাদুজ্জামান রওশনের মেঘনা রাইস মিল পেয়েছে ৩০.১২০ মেট্রিক টন।

শেরপুর জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলায় এবার সরকারি ব্যবস্থাপনায় প্রায় সাড়ে ২১ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সেদ্ধ চাল ১৯ হাজার ৬৯০ মেট্রিক টন এবং সুগন্ধি আতপ চাল ১ হাজার ৮২৬ মেট্রিক টন।

২৪ আগস্ট পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৮৪ শতাংশ চাল সংগ্রহ হয়েছে। অবশিষ্ট চাল আগামী ৩১ আগস্টের মধ্যে সংগ্রহ শেষ করার কথা জানিয়েছে খাদ্যগুদাম সূত্র।

টাকা দিয়েও বরাদ্দের চাল পাননি প্রতিবন্ধী নারী হত্যা মামলার আসামি ও পলাতক আওয়ামী লীগ নেতাদের স্বত্বাধিকারী মিলের নামে চাল বরাদ্দের বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও ডিসি (ফুড) মো. নাজমুল হক ভূঁইয়া দৈনিক ইনকিলাবকে বলেন, চুক্তিবদ্ধ মিলারদের তালিকা তৈরির সময় আওয়ামী লীগের নেতাদের মালিকানাধীন মিলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

তবে এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো বাধ্যবাধকতা না জানানোয় তাঁদের মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে এসব মিলের সঙ্গে চুক্তি করা হয়েছে। এসব মিলকে তালিকা থেকে বাদ দেওয়া হলে শেরপুরে চালের বরাদ্দের পরিমাণ অনেক কমে যেত বলে তিনি দাবি করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ