Author
২৭ অগাস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জরাজীর্ণ ঘর ছেড়ে নতুন ঠিকানায় কিরণ-পিকুলা

দুর্গাপুর প্রতিনিধি : ভাঙাচোরা ঘর। বৃষ্টি হলেই চাল ও দেয়ালের বিভিন্ন অংশ দিয়ে পানি পড়ত। বিছানাও ভিজে যেত। বাধ্য হয়ে পলিথিন দিয়ে পানি আটকানোর চেষ্টা করতেন। এমন দুর্ভোগের মধ্যেই দিন কাটছিল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবীণ আদিবাসী দম্পতি কিরণ হাজং ও পিকুলা হাজংয়ের।

অবশেষে তাঁদের সেই দুর্ভোগের অবসান হয়েছে। ব্যক্তিগত অর্থায়নে নির্মাণ করে দেওয়া নতুন ঘর পেয়েছেন ৮০ বছর বয়সী পিকুলা হাজং ও তাঁর স্বামী কিরণ হাজং। মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন ঘরটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়। নতুন ঘরে ওঠার পর খুশি এই দম্পতি।

পিকুলা হাজং গণমাধ্যমকে বলেন, ‘ঘর ভাঙা ছিল, পলিথিন দিয়ে রাখতাম। ঘরের ভাঙা অংশ দিয়ে পানি পড়ত। আগে অনেক কষ্টে ছিলাম। এখন একটি ঘর পেয়েছি। আমরা খুশি। এখন শান্তিতে থাকতে পারব।’

নিজেদের নতুন ঘরের উদ্বোধনও করেন কিরণ হাজং ও পিকুলা হাজং দম্পতি।

পিকুলা হাজং জানান, তাঁদের পুরোনো বসতঘরটি ছিল জরাজীর্ণ। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ত, এমনকি বিছানাও ভিজে যেত। রাতে ঘুমানো কঠিন হয়ে পড়ত। ঘরের যে অংশ দিয়ে পানি পড়ত, সেখানে পলিথিন দিয়ে সাময়িকভাবে পানি ঠেকানোর চেষ্টা করতেন তাঁরা। তাতেও পুরোপুরি রক্ষা পাওয়া যেত না।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখন ঘর পেয়েছি। আমরা শান্তিতে থাকব।’

পিকুলা হাজংয়ের স্বামী কিরণ হাজং গণমাধ্যমকে বলেন, বয়সের কারণে এখন আর আগের মতো কাজ করতে পারেন না তাঁরা। আশপাশের মানুষের সহায়তায় তাঁদের খাবারের ব্যবস্থা হয়। বৃদ্ধ বয়সে একটি ভালো ঘরে থাকার ইচ্ছা ছিল। নতুন ঘর পাওয়ায় তাঁদের সেই ইচ্ছা পূরণ হয়েছে বলে জানান তিনি।

কিরণ হাজং বলেন, ‘আমাদের এই ইচ্ছা পূরণ হয়েছে। আমরা কায়সার কামালের কাছে কৃতজ্ঞ।’

স্থানীয় সূত্রে জানা যায়, কিরণ হাজং ও পিকুলা হাজং দম্পতির জরাজীর্ণ ঘরে বসবাস এবং তাঁদের দুর্দশার বিষয়টি জানতে পেরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত অর্থায়নে তাঁদের জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেন। ঘর নির্মাণ শেষে মঙ্গলবার সেটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

অসহায় এই দম্পতির জন্য নতুন ঘর নির্মাণ করে দেওয়ায় স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, লেঙ্গুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি