Author
২৬ অগাস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রেঞ্জসেরা হয়ে পুরস্কৃত দুর্গাপুরের ওসি শাকের

দুর্গাপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, আসামি গ্রেপ্তারসহ সার্বিক পুলিশি কার্যক্রমে ভূমিকা রাখায় খন্দকার শাকের আহমেদকে ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে একইভাবে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন খন্দকার শাকের আহমেদ। দ্বিতীয়বারের মতো এ স্বীকৃতি পাওয়ায় দুর্গাপুর থানার পুলিশ সদস্য ও কর্মকর্তাদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়েও বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

পুরস্কার গ্রহণের পর ওসি খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আমার এই অর্জন দুর্গাপুর থানার সব পুলিশ সদস্য ও পুলিশ কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা দ্বিতীয়বারের মতো রেঞ্জসেরা ওসি নির্বাচিত হওয়ায় দুর্গাপুর থানার পুলিশ সদস্যরা তাঁর নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ