Author
২৬ অগাস্ট ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সরকারি পাঠ্যবই বিক্রির ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসার সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা গণমাধ্যমকে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে পুম্বাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসাটি অবস্থিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদ্রাসার সরকারি পাঠ্যবই হ্যান্ডট্রলিতে করে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাদ্রাসার মাঠে সরকারি পাঠ্যবই হ্যান্ডট্রলিতে বোঝাই করতে দেখা যায়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদেরও হ্যান্ডট্রলির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার আগের শিক্ষাবর্ষের পুরোনো বই বিক্রি করে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বই হ্যান্ডট্রলিতে বোঝাই করার সময় কেউ ভিডিও ধারণ করে রাখেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হ্যান্ডট্রলিতে প্রায় ১০ হাজার বই নেওয়া হয়েছে।

তবে সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলী খান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘বই বিক্রির অভিযোগ সত্য নয়। মাদ্রাসায় এখনো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অব্যবহৃত সরকারি পাঠ্যবই রয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওর নমুনা আমাদের মাদ্রাসার মতো। তবে এটি আমাদের মাদ্রাসার বই বিক্রির ভিডিও কি না, তা আমি নিশ্চিত নই।’

অধ্যক্ষ আরও বলেন, ‘ভিডিওটি আমিও দেখেছি। কে বই বিক্রি করেছে, তা আমি জানি না। বিষয়টি আমি দেখছি।’

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওটি দেখার পর মাদ্রাসার অধ্যক্ষ জানিয়েছেন, এ বছর কোনো বই বিক্রি হয়নি। সরকারি বই বিক্রির সঠিক নিয়ম সম্পর্কে এ মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। যেহেতু বিষয়টি তদন্তের জন্য কমিটি করা হয়েছে, তদন্তের মাধ্যমেই প্রকৃত ঘটনা জানা যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখার পর আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগের সত্যতা বা ঘটনায় কারও সংশ্লিষ্টতা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ