Author
২৬ অগাস্ট ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে একই পরিবারের ৬ জনকে অচেতন করে লুট

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে একই পরিবারের ছয় সদস্যকে অচেতন করে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার যশরা ইউনিয়নের কাঁঠালিডিঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে বাড়ির মালিক ও সৌদিপ্রবাসী সিরাজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনমিতিসম্পর্কিত ডেটা ও রিপোর্ট বিশ্লেষণ করা

অসুস্থ ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলামের স্ত্রী মল্লিকা আক্তার (৪৫), মেয়ে সুমি আক্তার (২১), সুমির স্বামী শরিফ আহম্মেদ (২৫), ছোট মেয়ে সোমা আক্তার (১৩) এবং সিরাজুলের প্রতিবেশী লুৎফা আক্তার (৪০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রোববার দুপুরে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন। রাত ৩টার দিকে শিশু সন্তানের কান্নার শব্দে সুমি আক্তারের ঘুম ভাঙে। তবে কিছুক্ষণ পর তিনিও আবার ঘুমিয়ে পড়েন। পরে জ্ঞান ফেরার পর তিনি ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান বলে জানান।

সিরাজুল ইসলামের জামাতা শরিফ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, রাত ৯টার দিকে তিনি বাড়িতে গিয়ে সবাইকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে খাবার খেয়ে তিনিও ঘুমিয়ে পড়েন। তাঁর ধারণা, দিনের কোনো একসময় দুর্বৃত্তরা পানির ট্যাংকে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ মিশিয়ে থাকতে পারে। ওই পানি ব্যবহারের পর পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়েন বলে তাঁদের ধারণা।

শরিফ আহম্মেদ আরও বলেন, এ সুযোগে রাতে বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা জমি কেনার জন্য সংরক্ষিত নগদ ১২ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থায় সিরাজুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে পরিবারের সদস্যদের অচেতন হওয়ার কারণ এবং পানির ট্যাংকে কোনো চেতনানাশক পদার্থ মেশানো হয়েছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ