Author
২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ

নিজস্ব সংবাদদাতা : চিকিৎসাসেবার ব্যয় বহনে অক্ষম অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ময়মনসিংহ নগরীর ২০ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) নগরীর কেওয়াটখালী ওয়ার্ডের আলিসার মোড় এলাকায় আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা, পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিশিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে স্থানীয় দরিদ্র ও অসহায় নারী-পুরুষ চক্ষুসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এ চক্ষুসেবা ক্যাম্পের আয়োজন করেন।

আয়োজক মাসুদ মিয়া বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। অর্থের অভাবে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চক্ষুসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হক রিয়াদ, ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা আলামিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি