Author
২৭ অগাস্ট ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এক লাইনম্যানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে বিদ্যুতের মিটার পরিবর্তন, সংযোগের সেকশন বদল ও এক খুঁটি থেকে অন্য খুঁটিতে সংযোগ স্থানান্তরসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে এসব কাজ করে দেওয়ার কথা বলে তিনি বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন। তবে টাকা নেওয়ার পর অনেক ক্ষেত্রে কাজ করে দেননি, এমনকি অর্থ ফেরতও দেননি।

অভিযোগ ওঠা ওই লাইনম্যানের নাম দীপক চন্দ্র দাস। তিনি মোহনগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কর্মরত রয়েছেন।

তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেছেন পৌরশহরের কাজিয়াটি এলাকার বাসিন্দা রতন মিয়া। গত ১৯ আগস্ট তিনি এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ জুন ঝড়ে রতন মিয়ার বসতঘরের বৈদ্যুতিক মিটারটি নষ্ট হয়ে যায়। পরদিন বিষয়টি জানাতে তিনি মোহনগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসে গেলে লাইনম্যান দীপক চন্দ্র দাসের সঙ্গে তার দেখা হয়। মিটার নষ্ট হওয়ার বিষয়টি জানার পর দীপক তাকে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যান। সেখানে আবেদন ও ক্ষতিপূরণের কথা বলে রতনের কাছ থেকে ২ হাজার টাকা নেন এবং দ্রুত নতুন মিটার লাগিয়ে দেওয়ার আশ্বাস দেন।

কিন্তু বেশ কিছুদিন পার হলেও মিটার লাগানো হয়নি।একাধিকবার তাগাদা দিয়েও সাড়া না পেয়ে তিনি জোনাল অফিসে গিয়ে দীপককে খুঁজতে থাকেন। সেখানে গিয়ে আরও কয়েকজন গ্রাহকের সঙ্গে তার কথা হয়। তাদের কাছ থেকেও একইভাবে মিটার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ জানতে পারেন তিনি।

রতনের ভাষ্য, পরে তিনি জানতে পারেন ঝড়ে ক্ষতিগ্রস্ত মিটার পরিবর্তনের জন্য গ্রাহকের কাছ থেকে এ ধরনের ক্ষতিপূরণের টাকা নেওয়ার কথা নয়। বিষয়টি তিনি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. এমদাদুল হককে জানান। এরপর পরদিনই তার বাড়িতে নতুন মিটার লাগিয়ে দেওয়া হয়। তবে লাইনম্যান দীপকের কাছ থেকে নেওয়া ২ হাজার টাকা এখনো ফেরত পাননি তিনি।

রতন মিয়া বলেন, আমি গরীব মানুষ ঋণ করে এনে টাকাটা দিয়েছি। অনেকবার চেয়েও টাকাটা ফেরত পাচ্ছি না। তাই প্রতিকার চেয়ে আরইবির চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি।

একই ধরনের অভিযোগ করেছেন পৌরশহরের বার্ত্তারগাতী এলাকার মাহবুব মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার। তিনি বলেন, গত জুনে ঝড়ে তাদের পাঁচটি মিটার নষ্ট হয়। এরপর লাইনম্যান দীপক প্রতিটি মিটারের জন্য ১ হাজার ৫০০ টাকা করে মোট সাড়ে ৭ হাজার টাকা নেন। কিন্তু পরে মিটার লাগিয়ে দেননি। অফিসে যোগাযোগ করার পর মিটার লাগানো হলেও দীপক নেওয়া টাকা ফেরত দেননি বলে অভিযোগ তার।

অন্যদিকে উপজেলার বাহাম গ্রামের উজ্জ্বল মিয়ার অভিযোগ, তার ফিসারিতে বিদ্যুতের লোড ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। পরে লাইনম্যান দীপক চন্দ্র দাস টাকার বিনিময়ে ফিসারির সংযোগ এক খুঁটি থেকে অন্য খুঁটিতে স্থানান্তর করে দেন।

উজ্জ্বল মিয়া বলেন, “লোড ঠিকমতো না পাওয়ায় দীপক সেকশন পরিবর্তন করে অন্য খুঁটি থেকে সংযোগ দেন। এ কাজের জন্য তাকে ১২ থেকে ১৪ হাজার টাকা দিয়েছি। খুঁটি পরিবর্তনের পর অবশ্য এখন ভোল্টেজ ভালো পাচ্ছি।”

ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগের সেকশন পরিবর্তন, খুঁটি পরিবর্তন কিংবা মিটার সংক্রান্ত কাজে গ্রাহকদের কাছ থেকে এভাবে ব্যক্তিগতভাবে টাকা নেওয়ার কারণে তারা হয়রানির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে নিয়মিত প্রক্রিয়া সম্পর্কে না জানায় গ্রাহকরা লাইনম্যানদের ওপর নির্ভর করতে বাধ্য হন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইনম্যান দীপক চন্দ্র দাস বলেন, “রতনের অভিযোগ মীমাংসার জন্য স্থানীয়ভাবে বৈঠকে বসা হচ্ছে। আর বাকি কোনো বিষয়ে আমি কথা বলব না। এসব বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেবেন। আমার বক্তব্য দেওয়ার নিয়ম নেই।”

এসব অভিযোগের বিষয় অবহিত করলে মোহনগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো. এমদাদুল হক বলেন, অভিযোগের বিষয়টি জানা নেই। আমার কাছে কোন গ্রাহক সমস্যা নিয়ে আসলে দ্রুত সেবা দেওয়া জন্য চেষ্টা করি। অভিযোগের বিষয়গুলো খোঁজ নিয়ে দেখব।

এ বিষয়ে জানতে চাইলে আজ বুধবার নেত্রকোনা পল্লীবিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকরাম হোসেন বলেন, আরইবি থেকে গত পরশু এ সংক্রান্ত অভিযোগের একটি চিঠি এসেছে। দ্রুত এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ