Admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো সেনাসদরে মুহাম্মদ ইউনূস

দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সেনাসদরে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

রোববার সেনাসদরে পৌঁছালে মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব), প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান, পিএসও এএফডি, সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থাসমূহ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র‍্যাবের মহাপরিচালক ও সেনাসদরের কর্মকর্তারা সেসময় উপস্থিত ছিলেন।এসময় প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়। সেনাসদর পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার মূল্যবান দিকনির্দেশনাসমূহ সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে বলে জানানো হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন

২

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ

৩

সংগঠিত ও দক্ষ যুবসমাজ সবচেয়ে মূল্যবান সম্পদ

৪

পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

৫

ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

৬

১ ডিসেম্বর থেকে সারা দেশে সাংস্কৃতিক উৎসব, থাকবে বাউল গান–ব্যান্ড সংগীত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

৭

রবীন্দ্রনাথের জীবনবোধ নতুন স্বপ্ন দেখায় : মামুনুর রশীদ

৮

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

৯

নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে যুবক নিহত

১০

নতুন ভবন ঘিরে ঝিনাইগাতীর বেলায়েত আলী মডেল হাই স্কুলে উৎসব

১১

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

১২

কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃত্বে সেকুল-সেলিমই বহাল

১৩

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৪

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

১৫

কলমাকান্দায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ জেলা প্রতিনিধি, নেত্রকোনা

১৬

সাংবাদিক আলিফ হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৭

নেত্রকোনায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

১৮

সাংবাদিক আলিফ হত্যা: তাজুলের দুই সহযোগী সুনামগঞ্জে গ্রেফতার

১৯

৩ শিক্ষকের কলেজে ছাত্র একজন, সেই একজনও ফেল

২০
শিরোনামঃ