Author
৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

ময়মনসিংহের ত্রিশালে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ জিপিএ-৫ প্রাপ্ত ২১৪ জন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জিরো পয়েন্ট কনভেনশন সেন্টারে ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক ভূঁইয়া।

উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন প্রমূখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, চারাগাছ ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি’র বক্তব্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। উচ্চশিক্ষা  অর্জনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।“

তিনি আরও বলেন, এসএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছো, তোমরা পরবর্তী বোর্ড পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নাও এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখো। আর যারা এবার জিপিএ-৫ পেতে পারোনি, তারা হতাশ না হয়ে পরেরবারের জন্য প্রাণপণ চেষ্টা করো। তোমরাই দেশের ভবিষ্যৎ।”

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ, উপজেলা ছাত্রদলের সভাপতি বহিস্কার

ময়মনসিংহে বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি আটক

ময়মনসিংহে শেকড়ের সংস্কৃতির আলো ছড়াচ্ছে ‘ভাব তরঙ্গ’

কলমাকান্দায় বিদ্যালয়ের ছাদ ধসে আতঙ্ক

মুক্তাগাছায় জমি নিয়ে বিরোধে কৃষক পরিবার ‘একঘরে’

খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবক আটক

কেন্দুয়ায় নিখোঁজের ৫ দিন পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

দুর্গাপুরে প্রথমবার মহিলা দলের কর্মী সমাবেশ

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

১০

চুরি ঢাকতে গোপনে ওষুধ পুড়ান স্টোর কিপার, তদন্তে দোষ স্বীকার

১১

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

কেন্দুয়ায় ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর যাত্রা শুরু, উদ্বোধন করলেন এমপি হিলালী

১৩

নান্দাইলে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টা, নির্মাণকাজ বন্ধ করল পুলিশ

১৪

ফ্যাসিস্টরা নানা পাঁয়তারা করছে, বট বাহিনী অপতথ্য ছড়াচ্ছে: এমপি মাজেদ

১৫

স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর

১৬

শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে

১৭

খেলাধুলা শুধু দর্শকদের আনন্দ বা বিনোদন দেয় না, সুষ্ঠু স্বাভাবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —-ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি

১৮

পূর্বধলায় রাস্তার পাশে পুকুর, ভাঙছে সড়ক, মেরামতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

১৯

বারহাট্টায় ছুটির দিনে বই সরানো নিয়ে রহস্য

২০
শিরোনামঃ