কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), রশিদাবাদ গ্রামের মো. মজনুর ছেলে মোজাম্মেল হক লালন (৩০) এবং দক্ষিণ হাজিরগল গ্রামের ইসলামের ছেলে উজ্জ্বল (২৫)।
পুলিশ জানায়, অভিযানে আটক তিনজনের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
মন্তব্য করুন