Hasan
২৫ অক্টোবর ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে ২৪ লাখ ৪১ হাজার ১৬০ টাকা মূল্যের ৮ হাজার ৩৪২ পিস ভারতীয় প্রসাধনীসহ মোঃ শাহিনুর রহমান (২৯) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্প। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান, পরিত্যক্ত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রীবরদী থানার তাতিহাটি পশ্চিম নয়াপাড়া এলাকায় পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব প্রসাধনী উদ্ধার করা হয়।

 

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রসাধনীর একটি চালান পাচারের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ২৭০ পিস গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি+ সিরাম ক্রিম এবং ৩ হাজার ৭২ পিস জনসনস বেবি ফেস অ্যান্ড বডি ক্রিম উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রসাধনীর মোট আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪১ হাজার ১৬০ টাকা।

এ ঘটনায় ভ্যানচালক শাহিনুর রহমানকে গ্রেফতার করা হয়। পাশাপাশি চোরাচালানের কাজে ব্যবহৃত অটোভ্যান ও তার হেফাজতে থাকা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি আরও জানায়, অভিযানের সময় অটোভ্যানটিকে পাহারা দিয়ে নিয়ে আসা আরও দুই ব্যক্তি এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পলাতক দুজন হলেন উজ্জল (২৭) ও মোঃ আলমাছ (৩৬)। তারা দুজনই শেরপুর জেলার বাসিন্দা।

গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ