Hasan
২৫ অক্টোবর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম চতুর্থ দফায় কমানো হয়েছে। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে তিন হাজার ৩২৪ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়।

আজ রােববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার ৯৪৪ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

শুক্রবার (২৩ অক্টােবর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয় দুই লাখ ২৪ হাজার ১৮২টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ