ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ও রাজৈ ইউনিয়নে দুটি নতুন ভূমি অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভালুকা কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন এ প্রকল্পের ভবন দুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, গুলজার হোসেন ও উসমান গনি মাখন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু।
এ ছাড়া ধীতপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আরমান মীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন