Author
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ার: এমরান সালেহ

‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ বিরোধী দলের রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, জামায়াত-এনসিপি জোটের নেতারা সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইন-অফলাইনে গুজব ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ এ কথা বলেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল হয়।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানো নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যের প্রসঙ্গে এমরান সালেহ বলেন, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। কাল্পনিক সিদ্ধান্তের বিরুদ্ধে আগাম আন্দোলনের ঘোষণা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। তিনি বলেন, রাজনীতি হতে হবে সত্য ও তথ্যনির্ভর।

বিরোধী দলের গঠনমূলক সমালোচনার পক্ষে মত দিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রতিটি বিষয়কে আন্দোলন ও সরকার পতনের কর্মসূচিতে পরিণত করলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, জনগণ ও গণতন্ত্র। বিরোধী দলের বিকল্প পরিকল্পনা থাকলে তা সরকার ও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।

নির্বাচিত সরকারের সাত মাসের মধ্যেই পদত্যাগের দাবি তোলার সমালোচনা করেন এমরান সালেহ। তিনি বলেন, সরকারকে কাজ করার ন্যূনতম সময় ও সুযোগ না দিয়ে দ্রুত সরকার পতনের দাবি জনমনে প্রশ্ন তৈরি করছে। বিরোধিতা মানেই সরকারকে অস্থিতিশীল করা নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে তিনি বলেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক, প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

জামায়াত-এনসিপির নেতারা আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নিয়ে নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দফার হুমকি ও লাগামহীন বক্তব্য দিয়ে পতিত আওয়ামী লীগকে লাভবান করছেন বলেও মন্তব্য করেন এমরান সালেহ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, সরকার খুশি মনে নয়, দুঃখভারাক্রান্ত হৃদয়ে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা এবং পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দামের পার্থক্যের কারণে সম্ভাব্য পাচার ঠেকাতে মূল্য সমন্বয় করা হয়েছে। মূল্যবৃদ্ধির সুযোগে কেউ পরিবহনভাড়াসহ অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

১

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

৪

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

৫

ফসলি জমি কেটে ২০ হাজার ঘনফুট মাটি পাচার, ভৈরবে জাহাজ জব্দ

৬

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা, জনতার হাতে আটক

৭

হাওরে বজ্রপাতের আতঙ্ক, ৭ বছরে ঝরেছে ৭৯ প্রাণ

৮

‘কাফনের কাপড় নিয়ে এসেছি, না খেয়ে মরব, তবু নিয়োগপত্র ছাড়া ফিরব না’

৯

বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে

১০

বিদ্যুতের তারে জড়ানো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অপর ভাইয়েরও

১১

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

১২

শিক্ষকের মুক্তির দাবিতে মিছিল, দুর্বৃত্তের হামলায় আহত ১০ স্কুলশিক্ষার্থী

১৩

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণীর কামড়ে চিকিৎসা মিলছে, পর্যাপ্ত অ্যান্টি-র‍্যাবিস টিকা মজুত

১৪

নেত্রকোনায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভূক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা

১৫

নেত্রকোনায় বজ্রপাতে ৭ বছরে ৭৯ জনের মৃত্যুঃ নেই কার্যকর পদক্ষেপ

১৬

পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে হামলার মামলায় জামায়াতের ২৫ জন কারাগারে

১৭

পূর্বধলায় ভিক্ষাবৃত্তি করা আমেনা খাতুন পেলেন মুদি দোকান

১৮

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

১৯

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৪০ জন

২০
শিরোনামঃ
❮বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি❮যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী❮প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল❮প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম❮সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন❮ফসলি জমি কেটে ২০ হাজার ঘনফুট মাটি পাচার, ভৈরবে জাহাজ জব্দ❮বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা, জনতার হাতে আটক❮হাওরে বজ্রপাতের আতঙ্ক, ৭ বছরে ঝরেছে ৭৯ প্রাণ❮‘কাফনের কাপড় নিয়ে এসেছি, না খেয়ে মরব, তবু নিয়োগপত্র ছাড়া ফিরব না’❮বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে