Author
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে কাঁচামরিচ-বেগুনের দামে ঊর্ধ্বগতি

ময়মনসিংহের বাজারে বেশিরভাগ সবজির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও কাঁচামরিচের দামে দেখা দিয়েছে ঊর্ধ্বগতি। গত কয়েক দিনের তুলনায় কিছুটা বেড়েছে বেগুনের দামও।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সানকিপাড়া কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শীতের লাউ প্রতি পিস ৫০ টাকা, মিষ্টি লাউ ৬০, গাজর ১৪০, চিচিঙ্গা ৬০, জিঙ্গা ৬০, শসা ৫০, বেগুন ১৬০, পটোল ৫০, মুখী ৫০, টমেটো ৮০, আলু ২৫, ঢ্যাঁড়স ৬০, করলা ৬০, কাঁচা পেঁপে ২০, কাঁকরোল ৬০, পেঁয়াজ ৪০, রসুন ১২০, কাঁচামরিচ ১৬০, চালকুমড়া ৪০, আদা ১৪০ এবং বরবটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি ১৬০ টাকা দরে বিক্রি হওয়ায় ক্রেতাদের অনেকেই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে মরিচ কিনছেন। বিক্রেতারা বলছেন, সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করে কাঁচামরিচের দাম আরও বাড়তে পারে।

সানকিপাড়া বাজারের সবজি বিক্রেতা মো. কহিনুর বলেন, কয়েকটি সবজির দাম কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ সবজির দাম এখনো মোটামুটি স্বাভাবিক। কাঁচামরিচের দাম বেড়েছে, সরবরাহ কম থাকলে এটি আরও বাড়তে পারে।

কাঁচামাল বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, বাজারে সবজির সরবরাহ মোটামুটি ভালো থাকায় বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল। তবে বেগুনের দাম কিছুটা বেড়েছে। কাঁচামরিচের দামও এখন বেশি।

কাঁচামাল বিক্রেতা শাহিন আলম বলেন, ক্রেতারা সবজির দাম জানতে এসে সবচেয়ে বেশি কাঁচামরিচের দাম নিয়ে প্রশ্ন করছেন। সরবরাহ ও আমদানির ওপর দাম অনেকটা নির্ভর করে।

বাজারের পাইকারি ব্যবসায়ী আজিমউদ্দিন বলেন, সবজির দাম ওঠানামা করে মূলত সরবরাহের ওপর। বর্তমানে বাজারে কিছু সবজির সরবরাহ ভালো থাকায় দাম খুব বেশি বাড়েনি। তবে কাঁচামরিচের সরবরাহ কমে গেলে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে সবজির পাশাপাশি সানকিপাড়া বাজারে পোল্ট্রি মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৭০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কলেজ রোড এলাকার বাসিন্দা গৃহিণী তাবাসসুম বলেন, বাজারে এসে দেখা যাচ্ছে কিছু সবজির দাম আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে বেগুন ও কাঁচামরিচের দাম বেশি মনে হচ্ছে। প্রতিদিনের রান্নার প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে এখন খরচ হিসাব করে চলতে হচ্ছে।

ক্রেতারা বলছেন, সবজির বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও এক-দুটি পণ্যের দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক বাজার খরচে এর প্রভাব পড়ছে। বিশেষ করে কাঁচামরিচের দাম আরও বাড়লে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে

১

‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’

২

সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ

৩

শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন

৪

ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩

৫

নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা

৬

খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২

৭

দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের

৮

আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

৯

নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত

১০

কিশোরগঞ্জে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ

১১

কিশোরগঞ্জ তাড়াইলে সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে অভিযোগ

১২

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শেরপুরের তিনটি গ্রাম, সেতু হবে কবে?

১৩

ইটনায় পাঁচ পীর মাজারের বার্ষিক ওরস উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ভক্তবৃন্দ

১৪

এনসিপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের তিন নেতা

১৫

সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি: পৌর নায়েব আবুল কালামকে শোকজ

১৬

চুরি-ছিনতাই ও সংঘর্ষ ঠেকাতে কিশোরগঞ্জ শহরে ২৫০ এআই ক্যামেরা

১৭

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-পুরুষসহ আহত ১৫

১৮

একই জমি দুজনের কাছে বিক্রি, দখলচেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

১৯

ফুলপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

২০
শিরোনামঃ
❮আট মাস পর আঙুলের ছাপে বাবাকে ফিরে পেলেন ছেলে❮‘পর্যায়ক্রমে সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবরা ভাতা পাবেন’❮সেতুর অপেক্ষায় দুই পাড়ের লাখো মানুষ, এগোচ্ছে না নির্মাণকাজ❮শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে, পদত্যাগের দাবিতে স্কুল শাটডাউন❮ময়মনসিংহে স্কুলের ভেতর থেকে নারীসহ আটক ৩❮নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে থানায় মামলা❮খালিয়াজুরীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ২❮দুর্গাপুরে ডেপুটি স্পিকারের উদ্যোগে স্বস্তি ফিরবে দুই পাড়ের মানুষের❮আটপাড়ায় অটোরিকশা চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু❮নেত্রকোনায় ২ অটোরিকশা চালকের ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যাত্রী নিহত