Author
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংসের কর্মসূচি

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড প্রয়োগ, জলাতঙ্ক রোগ প্রতিরোধে করণীয় এবং নিরাপদ ও মানসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন নিশ্চিতকরণে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘মশার প্রজননস্থল ধ্বংস করি, ডেঙ্গু-চিকুনগুনিয়া মুক্ত পৌরসভা গড়ি’ স্লোগানকে সামনে রেখে মশার লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্প্রেয়ার মেশিনের মাধ্যমে লার্ভিসাইড প্রয়োগ করে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

কেন্দুয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের আওতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস এবং লার্ভিসাইড প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার বিস্তার রোধে কার্যক্রম পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু ওষুধ প্রয়োগ করলেই হবে না; মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। পৌর এলাকার যেসব স্থানে এডিস মশার প্রজননের সম্ভাবনা রয়েছে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে পৌরবাসীর সহযোগিতাও প্রয়োজন।

একই দিন সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জলাতঙ্ক রোগ প্রতিরোধে করণীয় এবং নিরাপদ ও মানসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন নিশ্চিতকল্পে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মতিউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত মাংস উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভোক্তাদের জন্য নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি

১

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম

৪

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন

৫

ফসলি জমি কেটে ২০ হাজার ঘনফুট মাটি পাচার, ভৈরবে জাহাজ জব্দ

৬

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা, জনতার হাতে আটক

৭

হাওরে বজ্রপাতের আতঙ্ক, ৭ বছরে ঝরেছে ৭৯ প্রাণ

৮

‘কাফনের কাপড় নিয়ে এসেছি, না খেয়ে মরব, তবু নিয়োগপত্র ছাড়া ফিরব না’

৯

বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে

১০

বিদ্যুতের তারে জড়ানো ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল অপর ভাইয়েরও

১১

ময়মনসিংহে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন

১২

শিক্ষকের মুক্তির দাবিতে মিছিল, দুর্বৃত্তের হামলায় আহত ১০ স্কুলশিক্ষার্থী

১৩

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণীর কামড়ে চিকিৎসা মিলছে, পর্যাপ্ত অ্যান্টি-র‍্যাবিস টিকা মজুত

১৪

নেত্রকোনায় সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভূক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা

১৫

নেত্রকোনায় বজ্রপাতে ৭ বছরে ৭৯ জনের মৃত্যুঃ নেই কার্যকর পদক্ষেপ

১৬

পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে হামলার মামলায় জামায়াতের ২৫ জন কারাগারে

১৭

পূর্বধলায় ভিক্ষাবৃত্তি করা আমেনা খাতুন পেলেন মুদি দোকান

১৮

নকলায় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

১৯

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত আরও ৪০ জন

২০
শিরোনামঃ
❮বিরোধীদের কর্মসূচির মুখে তৎপরতা বাড়াচ্ছে বিএনপি❮যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী❮প্রধানমন্ত্রীকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল❮প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সারজিস আলম❮সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন❮ফসলি জমি কেটে ২০ হাজার ঘনফুট মাটি পাচার, ভৈরবে জাহাজ জব্দ❮বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা, জনতার হাতে আটক❮হাওরে বজ্রপাতের আতঙ্ক, ৭ বছরে ঝরেছে ৭৯ প্রাণ❮‘কাফনের কাপড় নিয়ে এসেছি, না খেয়ে মরব, তবু নিয়োগপত্র ছাড়া ফিরব না’❮বিদ্যালয়ের অফিসে শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ প্রধান শিক্ষকের স্বামীর বিরুদ্ধে