Tawfik
৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরবে যুবদল নেতার নাম ভাঙিয়ে ৩ দোকানে তালা দিলো দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের ভৈরবে এক যুবদল নেতার নির্দেশে মার্কেটের তিনটি দোকানে তালা লাগিয়ে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে মার্কেটের মালিক হাসানুল ইসলাম মুন্না গণমাধ্যমকর্মীদের কাছে এই অভিযোগ করেন। তবে অভিযুক্ত যুবদল নেতা আল-মামুন এই অভিযোগ অস্বীকার করেন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পুলতাকান্দা এলাকায় ঘটনাটি ঘটে।

জায়গা ও মার্কেটের মালিক ভুক্তভোগী হাসানুল ইসলাম মুন্না গণমাধ্যম কর্মীদের বলেন, আমি ঢাকায় পাদুকা ব্যবসা করি। ভৈরবের পুলতাকান্দা আমার পৈতৃক বাড়ি। গত ৪০ বছর আগে এলাকায় ৩২ শতক জায়গা কিনে এখানে মার্কেট করেছি দুই বছর আগে। ঘটনার সময় শুক্রবার ঢাকায় ছিলাম। রাতে খবর পায় এলাকার কয়েকজন দুর্বৃত্ত আমার মার্কেটের তিনটি দোকানে ভাড়াটিয়াদেরকে বের করে জোরপূর্বক তালা দিয়েছে।

মুন্না বলেন, এসময় দুর্বৃত্তরা বলেছে ভৈরবের যুবদল নেতা ও সাবেক উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান আল-মামুনের নির্দেশে দোকানে তালা দিয়েছি। তারা নাকি মার্কেটের জায়গাটি কিনেছে। জায়গাটি কৃষি জমি হিসেবে কেনার পর গত কয়েক বছর আগে মাটি ভরাট করে মার্কেট করেছি। জায়গার মালিকানার খারিজ, দলিলসহ যাবতীয় কাগজপত্র আছে। তারা কীভাবে, কার কাছ থেকে জায়গা কিনল তা আলোচনা না করে তিন দোকানে জোরপূর্বক তালা দিয়েছে। এর প্রতিকার চাই। দুর্বৃত্তদের নাম বের করে থানায় অভিযোগ দেব।

ভৈরব উপজেলা যুবদল নেতা আল-মামুন বলেন, কয়েকজন লোক বিষয়টি নিয়ে এসেছিল, তখন জায়গার মালিক মুন্নার সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। শুক্রবার পুলতাকান্দায় যা ঘটেছে তা আমি অবগত নয়। মার্কেটের দোকানে তালা দিতে কাউকে নির্দেশ দেয়নি। এই জায়গা ক্রয়ের সঙ্গে আমি জড়িত নয়। যারা ঘটনাটি ঘটিয়েছে তারা হয়ত আমার নাম প্রচার করেছে। ঘটনাটি তদন্ত করে অপরাধীদের বিচার করা হোক।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

১

শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ

২

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান

৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত

৪

২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন

৫

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক

৬

শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৭

শেরপুর পৌরসভায় ২ পরিবারের ১৮ জন চাকরিতে, নিয়োগ নিয়ে প্রশ্ন

৮

‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের

৯

শেরপুরে ১৭১ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

১০

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১১

এক শতাব্দী ধরে পাঠকের ঠিকানা শেরপুরের গণগ্রন্থাগার

১২

ভৈরবে যুবদল নেতার নাম ভাঙিয়ে ৩ দোকানে তালা দিলো দুর্বৃত্তরা

১৩

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘জামায়াত থেকে সাবধান’ বলেছিলেন, পরে সেই জামায়াতেই আখতারুজ্জামান

১৫

নেত্রকোণায় ভারতীয় পন্যসহ গ্রেপ্তার ১

১৬

নেত্রকোণা পূর্বধলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘিরে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

১৭

হেলমেট পরে এসে অধ্যক্ষের কক্ষে আগুন, কলেজে পাল্টাপাল্টি মিছিল

১৮

বাড়ি লিখে নিয়েছে মেয়ে, এখন ভাড়ার টাকাও পান না বৃদ্ধা মা

১৯

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

২০
শিরোনামঃ
❮বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ❮শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ❮বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান❮ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত❮২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন❮ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক❮শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার❮শেরপুর পৌরসভায় ২ পরিবারের ১৮ জন চাকরিতে, নিয়োগ নিয়ে প্রশ্ন❮‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের❮শেরপুরে ১৭১ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর