Tawfik
৫ অক্টোবর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হেলমেট পরে এসে অধ্যক্ষের কক্ষে আগুন, কলেজে পাল্টাপাল্টি মিছিল

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে কলেজটিতে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল চলছে।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি আগুন দিয়ে পালিয়ে যান বলে কলেজের এক নিরাপত্তাকর্মী জানিয়েছেন।

এর মধ্যে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

কলেজের নিরাপত্তাকর্মী মাফিজ উদ্দিন (৫৫) বলেন, রাত তিনটার দিকে তিনি দেখতে পান, হেলমেট পরা দুই ব্যক্তি অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দিচ্ছেন। এসময় আমি এগিয়ে গেলে তারা দ্রুত পালিয়ে যান। পরে পানি দিয়ে আগুন নেভায়। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে যায়। ঘটনাস্থলের সামনে একটি পেট্রোলের বোতলও পড়ে ছিল।

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় আগুন দেওয়ার ঘটনার কোনো ফুটেজ পাওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি।

পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলী অধ্যক্ষ হিসেবে কলেজে যোগ দেন। তবে যোগদানের পরদিনই তার বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে গত ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নের আদেশের সংযুক্ত অংশ বাতিল করা হয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর তাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছিল। ওই আদেশের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগ দেন। পরে ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে পূর্বধলা সরকারি কলেজে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। একদিন পর তার পদায়ন বাতিল হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।

১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ

১

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত

৩

২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন

৪

ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক

৫

শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৬

শেরপুর পৌরসভায় ২ পরিবারের ১৮ জন চাকরিতে, নিয়োগ নিয়ে প্রশ্ন

৭

‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের

৮

শেরপুরে ১৭১ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর

৯

শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

এক শতাব্দী ধরে পাঠকের ঠিকানা শেরপুরের গণগ্রন্থাগার

১১

ভৈরবে যুবদল নেতার নাম ভাঙিয়ে ৩ দোকানে তালা দিলো দুর্বৃত্তরা

১২

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

১৩

‘জামায়াত থেকে সাবধান’ বলেছিলেন, পরে সেই জামায়াতেই আখতারুজ্জামান

১৪

নেত্রকোণায় ভারতীয় পন্যসহ গ্রেপ্তার ১

১৫

নেত্রকোণা পূর্বধলা সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘিরে পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

১৬

হেলমেট পরে এসে অধ্যক্ষের কক্ষে আগুন, কলেজে পাল্টাপাল্টি মিছিল

১৭

বাড়ি লিখে নিয়েছে মেয়ে, এখন ভাড়ার টাকাও পান না বৃদ্ধা মা

১৮

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

১৯

ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার

২০
শিরোনামঃ
❮শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ❮বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান❮ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত❮২৫০ শয্যার নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসক আছেন ৩০ জন❮ঢাকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’, আশপাশের অবস্থা আরও নাজুক❮শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার❮শেরপুর পৌরসভায় ২ পরিবারের ১৮ জন চাকরিতে, নিয়োগ নিয়ে প্রশ্ন❮‘হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি’ জামায়াত প্রার্থী দেলাওয়ারের❮শেরপুরে ১৭১ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর❮শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা