Editor
৪ অক্টোবর ২০২৬, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে অপহরণের প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (৩ অক্টোবর) ৭ বছরের শিশু রাফি মিয়াকে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে তাকে অপহরণের ঘটনায় জড়িত মূল ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া রাফি মিয়া হালুয়াঘাট উপজেলার ৫ নম্বর গাজীরভাট ইউনিয়নের পূর্ব সমনিয়াপাড়া গ্রামের মো. মাসুদের ছেলে। গ্রেফতার রাকিবুল ইসলাম উপজেলার ১১ নম্বর আমতলী ইউনিয়নের ৫৪ হাজার গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) বিকেলে হালুয়াঘাট থেকে রাফিকে অপহরণ করা হয়। পরে শিশুটির পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে ৫০ হাজার টাকা দাবি করা হলেও পরে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করা হয়।

ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে হালুয়াঘাট থানা পুলিশ। হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

একপর্যায়ে শিশুটির অবস্থান গাজীপুরের টঙ্গী এলাকায় শনাক্ত করা হয়। শনিবার (৩ অক্টোবর) সেখানে অভিযান চালিয়ে একটি মসজিদ থেকে রাফিকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং মুক্তিপণ দাবির পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় হালুয়াঘাট থানায় প্রেস ব্রিফিংয়ে এএসপি মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুত শিশুটির অবস্থান শনাক্ত করে টঙ্গী থেকে তাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, অপহরণের প্রকৃত কারণ, মুক্তিপণ দাবি এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয় তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার

১

প্রতিদিনই যানজট, স্বস্তি মিলছে না শেরপুরবাসীর

২

হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

৩

কিশোরগঞ্জে রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

৪

৩০ বছর ধরে গাছ ছাঁটাই করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী কামাল

৫

কিশোরগঞ্জের এক গ্রামের পাঁচ শিশু ‘বিক্রি’

৬

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

৭

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

৮

ময়মনসিংহে ট্রেনে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

৯

‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’ লিখে বিক্ষোভ

১০

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু

১১

ময়মনসিংহে জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

১২

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

১৩

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলা

১৬

ব্রিজ আছে, সড়ক নেই: ১০ বছর ধরে অকেজো ৩০ লাখের সেতু

১৭

ময়মনসিংহে ওয়ালটন প্লাজার জব ফেয়ার ৬ অক্টোবর, অভিজ্ঞতা ছাড়াও চাকরি

১৮

ময়মনসিংহে ইজিবাইক চার্জ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন

২০
শিরোনামঃ