Editor
৪ অক্টোবর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশে গাছ থেকে এনামুল হক নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার ছোট ভাই মাজহারুল ইসলাম ও মাজহারুলের স্ত্রী পলাতক রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম উজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিজমা নিয়ে এনামুল হকের সঙ্গে তার মেঝ ভাই মাজহারুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে মাজহারুল তার বড় ভাইকে প্রায়ই হত্যার হুমকি দিতেন বলে স্থানীয়রা জানান। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে এনামুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশে একটি জলপাই গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে ত্রিশাল থানার এসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করেন।

ত্রিশাল থানার এসআই আল আমিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এনামুলের ছোট ভাই মাজহারুল ইসলাম ও তার স্ত্রী পলাতক রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার

১

প্রতিদিনই যানজট, স্বস্তি মিলছে না শেরপুরবাসীর

২

হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

৩

কিশোরগঞ্জে রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

৪

৩০ বছর ধরে গাছ ছাঁটাই করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী কামাল

৫

কিশোরগঞ্জের এক গ্রামের পাঁচ শিশু ‘বিক্রি’

৬

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

৭

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

৮

ময়মনসিংহে ট্রেনে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

৯

‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’ লিখে বিক্ষোভ

১০

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু

১১

ময়মনসিংহে জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

১২

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

১৩

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলা

১৬

ব্রিজ আছে, সড়ক নেই: ১০ বছর ধরে অকেজো ৩০ লাখের সেতু

১৭

ময়মনসিংহে ওয়ালটন প্লাজার জব ফেয়ার ৬ অক্টোবর, অভিজ্ঞতা ছাড়াও চাকরি

১৮

ময়মনসিংহে ইজিবাইক চার্জ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন

২০
শিরোনামঃ