Editor
৪ অক্টোবর ২০২৬, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ট্রেনে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনে তল্লাশি চালিয়ে ৪১টি ভারতীয় কম্বল উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি ও রেলওয়ে পুলিশ জিআরপি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ৩ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির পাওয়ার কারসহ বিভিন্ন বগিতে তল্লাশি চালিয়ে ১২ বস্তায় রাখা কম্বলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায় জারিয়া ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় আরএনবি ও জিআরপি সদস্যরা ট্রেনটিতে তল্লাশি চালান। একপর্যায়ে বিভিন্ন বগি ও পাওয়ার কার থেকে পরিত্যক্ত অবস্থায় কম্বলগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। পরে উদ্ধার করা কম্বলগুলো ময়মনসিংহ রেলওয়ে থানার ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকি ইনচার্জ ওসি মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার

১

প্রতিদিনই যানজট, স্বস্তি মিলছে না শেরপুরবাসীর

২

হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

৩

কিশোরগঞ্জে রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

৪

৩০ বছর ধরে গাছ ছাঁটাই করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী কামাল

৫

কিশোরগঞ্জের এক গ্রামের পাঁচ শিশু ‘বিক্রি’

৬

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

৭

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

৮

ময়মনসিংহে ট্রেনে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

৯

‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’ লিখে বিক্ষোভ

১০

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু

১১

ময়মনসিংহে জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

১২

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

১৩

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলা

১৬

ব্রিজ আছে, সড়ক নেই: ১০ বছর ধরে অকেজো ৩০ লাখের সেতু

১৭

ময়মনসিংহে ওয়ালটন প্লাজার জব ফেয়ার ৬ অক্টোবর, অভিজ্ঞতা ছাড়াও চাকরি

১৮

ময়মনসিংহে ইজিবাইক চার্জ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন

২০
শিরোনামঃ