Editor
৪ অক্টোবর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’ লিখে বিক্ষোভ

ময়মনসিংহ নগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে করা মামলায় বাসটির চালককে আসামি করা হয়েছে।

এ ঘটনায় গতকাল রাতে জামালপুর শহরে রাজীব পরিবহনের প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ ও গায়েবানা জানাজা করেছেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল দুপুরে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে জামালপুরের দিকে যাওয়া রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সাতজনই ঘটনাস্থলে মারা যান।

নিহত সাতজনই জামালপুর জেলার বাসিন্দা। এর মধ্যে একই পরিবারের চারজন হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তাঁর ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। নিহত অন্য তিনজন হলেন

একই উপজেলার বীর গোবিন্দপুর গ্রামের অটোরিকশাচালক মো. সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তাঁর স্ত্রী মমতা বেগম (৩৯)।

গতকাল রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাতজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রিপন সরকার। স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর আজ শনিবার সকালে পৃথক জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারিয়ে জামালপুরের দড়িহামিদপুর গ্রামের মো. মোবারক আলী বাদী হয়ে গতকাল রাতে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে রাত ১২টার পর সেটি মামলা হিসেবে নেওয়া হয়।

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার

১

প্রতিদিনই যানজট, স্বস্তি মিলছে না শেরপুরবাসীর

২

হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

৩

কিশোরগঞ্জে রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

৪

৩০ বছর ধরে গাছ ছাঁটাই করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী কামাল

৫

কিশোরগঞ্জের এক গ্রামের পাঁচ শিশু ‘বিক্রি’

৬

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

৭

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

৮

ময়মনসিংহে ট্রেনে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

৯

‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’ লিখে বিক্ষোভ

১০

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু

১১

ময়মনসিংহে জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

১২

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

১৩

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলা

১৬

ব্রিজ আছে, সড়ক নেই: ১০ বছর ধরে অকেজো ৩০ লাখের সেতু

১৭

ময়মনসিংহে ওয়ালটন প্লাজার জব ফেয়ার ৬ অক্টোবর, অভিজ্ঞতা ছাড়াও চাকরি

১৮

ময়মনসিংহে ইজিবাইক চার্জ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন

২০
শিরোনামঃ