Editor
৪ অক্টোবর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

গত নয় মাসে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে প্রায় ১২ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য আটক করেছে ৩১ বিজিবি। এসব পণ্যের মধ্যে মদ ও মাদকদ্রব্য, পোশাক, খাদ্যসামগ্রী, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানি পণ্য রয়েছে।

এছাড়া গত পাঁচ মাসে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কয়লা ও অন্যান্য চোরাচালানি পণ্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা ও উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের অবৈধ চলাচল রোধ, নারী ও শিশু পাচার এবং সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, গত পাঁচ মাসে চোরাচালানের সঙ্গে জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভা, উঠান বৈঠক ও মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের নিরুৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশ থেকে সার, জ্বালানি তেল, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন পণ্য পাচারের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে বিজিবি বিশেষ নজরদারি শুরু করেছে।

এসব চোরাচালান প্রতিরোধে সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ রসুন আটক করা হয়েছে। তবে এ মুহূর্তে সার বা জ্বালানি তেল পাচার করা হচ্ছে না বলে জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ থেকে অপহৃত ৭ বছরের শিশু গাজীপুরে উদ্ধার

১

প্রতিদিনই যানজট, স্বস্তি মিলছে না শেরপুরবাসীর

২

হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ

৩

কিশোরগঞ্জে রাজনৈতিক ও মাদক মামলায় গ্রেপ্তার ১৭

৪

৩০ বছর ধরে গাছ ছাঁটাই করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী কামাল

৫

কিশোরগঞ্জের এক গ্রামের পাঁচ শিশু ‘বিক্রি’

৬

দুর্গাপুর সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার পণ্য আটক

৭

গাছে ঝুলছিল বড় ভাইয়ের মরদেহ, স্ত্রীসহ লাপাত্তা ছোট ভাই

৮

ময়মনসিংহে ট্রেনে তল্লাশি চালিয়ে ৫৭ হাজার টাকার ভারতীয় কম্বল উদ্ধার

৯

‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’ লিখে বিক্ষোভ

১০

নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে চা বিক্রেতার মৃত্যু

১১

ময়মনসিংহে জমির দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

১২

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

১৩

ময়মনসিংহে পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৪

কিশোরগঞ্জে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মামলা

১৬

ব্রিজ আছে, সড়ক নেই: ১০ বছর ধরে অকেজো ৩০ লাখের সেতু

১৭

ময়মনসিংহে ওয়ালটন প্লাজার জব ফেয়ার ৬ অক্টোবর, অভিজ্ঞতা ছাড়াও চাকরি

১৮

ময়মনসিংহে ইজিবাইক চার্জ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৯

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিনে বদলাবে ২০ নারীর জীবন

২০
শিরোনামঃ