Hasan
১ নভেম্বর ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১০ দিন ধরে আগুন-আতঙ্ক বাড়িতে, উৎসুক জনতার ভিড়

একটি বাড়ি। সদস্যসংখ্যা ১০ জন। সবাই খাওয়া ছেড়ে উঠানে লেপ-তোশক নিয়ে আগুনের সঙ্গে ‘লড়াই’ করার জন্য অপেক্ষা করছেন। এই যেন তাদের বাড়িতে আগুন ধরে গেল! দশ দিন ধরে বাড়িটিতে প্রতিদিন আট-দশবার হুটহাট করেই আগুন ধরছে। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ‘বিস্ময়কর বাড়িটি’ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

এমন আতঙ্কে দিন পার করছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের খাজুলিয়া গ্রামের পঞ্চায়েত বাড়ির সদস্যরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত ৮ থেকে ১০ বার আগুন লেগেছে এই বাড়িটিতে।

 

সরেজমিনে বাড়িটিতে গিয়ে দেখা যায়, ওই পঞ্চায়েত বাড়িতে বিরাজ করছে কৌতূহল, আতঙ্ক, ভয় ও সংশয়। বাড়ির প্রবেশমুখে ভিড় করছেন নানা মানুষ। অটোভ্যানে চড়ে আগুন দেখতে আসছেন অনেকে। এর মধ্যে দুই-একজন আগুন দেখেও ফেলেছেন। তাদের মধ্যে একজন একই গ্রামের চান মিয়া।

তিনি জানান, আগুনের খবর শুনে গিয়ে দেখি কবিরাজ মৌলভী সাহেব উপস্থিত। কবিরাজ কবিরাজি করে কোনো কূল-কিনারা পেলেন না। তিনি আরও বলেন, মৌলভী সাব নামাজ পড়ার পরামর্শ দিলেন। আমরা সবাই তাজ্জব, কীভাবে আগুন জ্বলে?

 

ঘরের লেপ-তোশক থেকে শুরু করে কাপড়চোপড় বাড়ির উঠানে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। বালতি ভরে রাখা হয়েছে পানি। উৎসুক জনতার ভিড় ঠেকাতে বাড়ির চতুর্দিকে দেওয়া হয়েছে বেড়া।

 

 

 

বাড়ির মেজো ছেলে আব্দুল হাকিম জানালেন, টানা দশ দিন ধরেই দুর্বিষহ যন্ত্রণায় ভুগছেন তারা। দিনে আট-দশবার হুটহাট আগুন লেগে যাচ্ছে, আর সমস্ত কাজ ফেলে সে আগুন নিভাতেই বালতি-মগ নিয়ে দৌড়াতে হচ্ছে। দ্রুত এর থেকে পরিত্রাণ চান তারা।

এদিকে আগুনের ঘটনায় মুক্তাগাছা থানার ওসি মো. কামরুল ইসলাম জানালেন, আগুনের ঘটনায় তদন্ত করে কিছু পাওয়া যায়নি। তবে এখন আগুনের পরিমাণ কমেছে বলে জানান ওসি।

অন্যদিকে, মুক্তাগাছা ফায়ার সার্ভিসের লিডার মোশারফ হোসেন বলেন, বাড়িতে আগুন লাগার বিষয়টি বিজ্ঞানসম্মত নয়। বিভাগীয় কমিশনারসহ মুক্তাগাছা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার মূল কারণ অনুসন্ধান করতে পারেনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন

২

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ

৩

সংগঠিত ও দক্ষ যুবসমাজ সবচেয়ে মূল্যবান সম্পদ

৪

পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

৫

ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

৬

১ ডিসেম্বর থেকে সারা দেশে সাংস্কৃতিক উৎসব, থাকবে বাউল গান–ব্যান্ড সংগীত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

৭

রবীন্দ্রনাথের জীবনবোধ নতুন স্বপ্ন দেখায় : মামুনুর রশীদ

৮

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

৯

নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে যুবক নিহত

১০

নতুন ভবন ঘিরে ঝিনাইগাতীর বেলায়েত আলী মডেল হাই স্কুলে উৎসব

১১

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

১২

কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃত্বে সেকুল-সেলিমই বহাল

১৩

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৪

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

১৫

কলমাকান্দায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ জেলা প্রতিনিধি, নেত্রকোনা

১৬

সাংবাদিক আলিফ হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৭

নেত্রকোনায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

১৮

সাংবাদিক আলিফ হত্যা: তাজুলের দুই সহযোগী সুনামগঞ্জে গ্রেফতার

১৯

৩ শিক্ষকের কলেজে ছাত্র একজন, সেই একজনও ফেল

২০
শিরোনামঃ