কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজের চালিত টমটম উল্টে নিচে চাপা পড়ে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন গোপীনাথবাড়ী সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় টমটমটি হঠাৎ উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় টমটমের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
মন্তব্য করুন