Hasan
২৭ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্ন ইউটিউবে প্রকাশের পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠেয় পরীক্ষার প্রশ্নের সঙ্গে ইউটিউবে প্রকাশিত প্রশ্নের হুবহু মিল পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার ছিল পরীক্ষার পঞ্চম দিন। এদিন দুপুর ১টায় অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকাল ৯টার দিকে ‘Abir Mentor’ নামের একটি ইউটিউব চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্রের ভিডিও আপলোড করা হয়। পরে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি জানতে পেরে ইউএনও স্যারের নির্দেশে পরীক্ষা স্থগিত করেছি। প্রশ্নের মিল থাকার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, “অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্ন ইউটিউবে পাওয়া গেছে—এমন তথ্য জানার পর প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছি, প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিত রাখতে। পরে প্রশ্নের হুবহু মিল পাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, এর আগে অনুষ্ঠিত চারটি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সেসব পরীক্ষাও নতুন করে নেওয়ার ব্যবস্থা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, পরীক্ষা স্থগিতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, ‘এটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাদের সিদ্ধান্ত অনুযায়ী করেছে। এ বিষয়ে আমি লিখিত কোনো নির্দেশনা দিইনি। প্রধান শিক্ষককে বলেছি, সবকিছু যেন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে করা হয়। তবে নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত সময় তখন হাতে ছিল না।’

এদিকে, পরীক্ষার প্রশ্নপত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন ঘটনায় অবহেলার অভিযোগ তুলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকেরা। তাঁদের প্রশ্ন, পরীক্ষার প্রশ্নপত্র শুধু সংশ্লিষ্ট বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের জানার কথা। তাহলে সেই প্রশ্নপত্র কীভাবে ইউটিউবে প্রকাশ পেল? প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

অনুসন্ধানে দেখা যায়, ‘Abir Mentor’ নামের একটি ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র ও নৈর্ব্যক্তিক প্রশ্ন গত বুধবার (২৫ নভেম্বর) রাতে সমাধানসহ প্রকাশ করা হয়েছিল। শুধু বৃহস্পতিবারের পরীক্ষার প্রশ্নই নয়, এর আগের চারটি পরীক্ষার প্রশ্নপত্রও পরীক্ষার আগের রাতে উত্তর ও সমাধানসহ ওই চ্যানেলে প্রকাশ করা হয়েছিল বলে অনুসন্ধানে দেখা গেছে।

গত ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় সমাপনী পরীক্ষা। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, এসব পরীক্ষাও ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ আজ ২৬ নভেম্বর অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের অগ্রগতি নিয়ে ছাত্রদলের কর্মশালা | জাতীয়

১

আ.লীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

২

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

৩

নেত্রকোনায় আগুনে পুড়ল চার দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

৪

ফুলপুরে ভিক্ষার সময় নির্ধারণ, নিয়ম ভাঙলেই জেল: ফকির সভাপতি

৫

ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

৬

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই

৭

কিশোরগঞ্জে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত

৮

হাঁসের ডাক প্লেগের টিকা গবেষণায় জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর রহমান

৯

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

১০

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

১১

উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রী শরীফুল আলম

১২

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তা চেয়ে ইসির চিঠি

১৩

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

১৪

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

১৫

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তাড়াইলে র‍্যালি ও আলোচনা সভা

১৬

রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় প্রাণ গেলো দর্জির

১৭

কৃষক সহায়তার ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, স্বাক্ষর জালের অভিযোগ

১৮

বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

১৯

আধুনিক প্রযুক্তিতে সাত জেলা পর্যবেক্ষণ করছে ১০৯ প্লাটুন বিজিবি

২০
শিরোনামঃ
❮কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের অগ্রগতি নিয়ে ছাত্রদলের কর্মশালা | জাতীয়❮আ.লীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা❮নেত্রকোনায় আগুনে পুড়ল চার দোকান, ক্ষতি ২০ লাখ টাকা❮ফুলপুরে ভিক্ষার সময় নির্ধারণ, নিয়ম ভাঙলেই জেল: ফকির সভাপতি❮ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত❮কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই❮কিশোরগঞ্জে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত❮হাঁসের ডাক প্লেগের টিকা গবেষণায় জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর রহমান❮ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড