Hasan
২৭ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকার নিরাময় ক্লিনিকে গভীর রাতে পুলিশের ২৭ সদস্যের একটি দল নিয়ে অভিযান চালান কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম। এ সময় আওয়ামী লীগ নেতা ডা. মমিনুর রহমান জিন্নাহকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

ডা. মমিনুর রহমান জিন্নাহ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি।

জানা গেছে, ভাটিকাশর এলাকায় ডা. জিন্নাহর মালিকানাধীন নিরাময় ক্লিনিকে আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিয়মিত গোপন বৈঠকের তথ্য পেয়ে গত মঙ্গলবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। ক্লিনিকের ওপরের তলায় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকটি তালা ও দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। এক পর্যায়ে সেখান থেকে ডা. জিন্নাহকে আটক করে। তবে মোটা অঙ্কের টাকা নিয়ে পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

শিবিরুল ইসলাম ২০২৫ সালের ২৪ জুন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত কোতোয়ালি থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। মধ্যে কিছুদিন বিরতি দিয়ে ২০২৬ সালের ১১ মার্চ থেকে পুনরায় তিনি একই থানার ওসির দায়িত্বে রয়েছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এই কোতোয়ালি থানাতেই উপপরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন।

অভিযোগ রয়েছে, চলতি বছরের শুরুর দিকেও মহানগর আওয়ামী লীগ নেতা রিপন মিয়াকে (মাল্টি রিপন) ডিবি পুলিশ গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করেছিল। কিন্তু পরবর্তীতে ওসি শিবিরুল ইসলাম অসুস্থতার অজুহাত দেখিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেন।

স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদীন অভিযোগ করেন, ওসি শিবিরুল ইসলাম মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের বড় নেতাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে তাদের শেল্টার দিচ্ছেন, আর নিজের চাকরি বাঁচাতে নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করছেন। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ নেতা ডা. জিন্নাহকে যদি গ্রেপ্তারই না করা হবে, তবে এত পুলিশ নিয়ে তালা ভেঙে অভিযান চালানো হলো কেন?

কোতোয়ালি থানার ওসি শিবিরুল ইসলাম

ঘটনা জানতে গতকাল বৃহস্পতিবার দুপুরে কয়েকজন গণমাধ্যম কর্মী কোতোয়ালি থানায় ওসির কক্ষে গেলে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। ডা. জিন্নাহকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসি শিবিরুল ইসলাম বলেন, ‘অভিযান চালানোর পর দেখা গেছে তিনি অসুস্থ, তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহম্মদ ইসহাক বলেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. জিন্নাহ তাঁর প্রাইভেট হাসপাতালে বসে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ করছেন। অভিযান পরিচালনা করেও তাঁকে ছেড়ে দেওয়ার বিষয়টি দুঃখজনক। কোতোয়ালির ওসি শিবিরুল আওয়ামী লীগ আমলে এখানে চাকরি করার সুবাদে বড় বড় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। বিষয়টি বিএনপিপন্থি বিভিন্ন সংগঠনে বিষয়টি উত্থাপন করা হবে।

ময়মনসিংহ সদর আসনের বিএনপির সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ সমকালকে বলেন, ‘ওসির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা দলীয়ভাবে ডিআইজির কাছে তাকে প্রত্যাহার করতে বলেছি। উনি আশ্বাস দিয়েছেন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।’ তিনি আরও বলেন, ‘ওসি এতো ক্ষমতা কোথায় পায়, তার খুটির জোড় কোথায় এ বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, কোনো আসামি ছেড়ে দেওয়ার বিষয়ে আইনে ওসির কিছু ক্ষমতা দেওয়া আছে। তবে টাকা লেনদেনের মাধ্যমে যদি ওই আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়া হয়ে থাকে, তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের অগ্রগতি নিয়ে ছাত্রদলের কর্মশালা | জাতীয়

১

আ.লীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

২

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

৩

নেত্রকোনায় আগুনে পুড়ল চার দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

৪

ফুলপুরে ভিক্ষার সময় নির্ধারণ, নিয়ম ভাঙলেই জেল: ফকির সভাপতি

৫

ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

৬

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই

৭

কিশোরগঞ্জে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত

৮

হাঁসের ডাক প্লেগের টিকা গবেষণায় জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর রহমান

৯

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

১০

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

১১

উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রী শরীফুল আলম

১২

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তা চেয়ে ইসির চিঠি

১৩

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

১৪

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

১৫

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তাড়াইলে র‍্যালি ও আলোচনা সভা

১৬

রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় প্রাণ গেলো দর্জির

১৭

কৃষক সহায়তার ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, স্বাক্ষর জালের অভিযোগ

১৮

বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

১৯

আধুনিক প্রযুক্তিতে সাত জেলা পর্যবেক্ষণ করছে ১০৯ প্লাটুন বিজিবি

২০
শিরোনামঃ
❮কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের অগ্রগতি নিয়ে ছাত্রদলের কর্মশালা | জাতীয়❮আ.লীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা❮নেত্রকোনায় আগুনে পুড়ল চার দোকান, ক্ষতি ২০ লাখ টাকা❮ফুলপুরে ভিক্ষার সময় নির্ধারণ, নিয়ম ভাঙলেই জেল: ফকির সভাপতি❮ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত❮কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই❮কিশোরগঞ্জে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত❮হাঁসের ডাক প্লেগের টিকা গবেষণায় জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর রহমান❮ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড