Admin
১৭ অগাস্ট ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী।

গ্রেপ্তার তিনজন হলেন মোস্তাফিজুর রহমান (৫৩), মো. কামরুল হাসান (৩৫) ও মো. নাঈম (১৮)। তাঁদের সবার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রবপুর গ্রামে। নিজ এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে তাঁদের আটক করে পুলিশ। পরে থানার উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান নিজের ফেসবুকে দোয়া মাহফিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, একটি দোকানঘরে কিছু লোক বসে দোয়া করছেন। পেছনে ব্যানারে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীতে দোয়া-মিলাদ ও আলোচনা সভার কথা ছিল। আয়োজক হিসেবে মাসুদ হাসানের নাম লেখা ছিল।

ছবি ও ভিডিও শেয়ার করে মাসুদ হাসান লেখেন, রক্তচক্ষু উপেক্ষা করে তাঁরা দোয়া ও মিলাদ করেছেন। দোয়া শেষে মিছিলও করা হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

বিষয়টি নজরে এলে পুলিশ শনাক্ত করে স্থানটি উপজেলার আশ্রবপুর এলাকা। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ। তিনজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ