Admin
৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিন্ডিকেট সভা ডেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. শহিদুল হকসাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. শহিদুল হক

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আলোচনার পর বুধবার (৩ সেপ্টেম্বর) সিন্ডিকেট সভা ডেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ক্লাস পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার রাত ৮টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু হয়ে শেষ হয় সাড়ে ১১টায়। এরপরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. শহিদুল হক।

ছাত্র বিষয়ক উপদেষ্টা আরও জানান, বহিরাগতদের হামলায় শিক্ষার্থীরা আহত হয়েছে, এই বিষয়ে তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রধান দাবি পশুপালন ও ভেটেরিনারি অনুষদকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রির বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আরও আলোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ফলপ্রসু হওয়ায় শিক্ষার্থীরাও খুশি।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘অত্যন্ত আন্তরিক পরিবেশে আমাদের স্যারদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনায় আমরা খুশি। আমাদের এক দফা দাবি কম্বাইন্ড ডিগ্রি, সেটি নিয়ে পরবর্তী সময়ে আলোচনা হবে– এমনটা সিদ্ধান্ত হয়েছে। বুধবার থেকে আমাদের আর কোনও আন্দোলন কর্মসূচি থাকবে না।’

উল্লেখ্য, পশুপালন ও ভেটেরিনারি অনুষদ একীভূত করে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে গেল এক মাস ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট রাতে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এরপর থেকেই শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী

১

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

২

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৩

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি

৪

শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই

৫

কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে

৬

ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি

৭

জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়

৮

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

৯

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

১০

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১১

দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১২

হেমন্ত এসে গেছে অজান্তে

১৩

ক্যালিফোর্নিয়ায় তিন সিটি কাউন্সিল নির্বাচনে ৩ বাংলাদেশি-আমেরিকান

১৪

মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম

১৫

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস

১৬

বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

১৭

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

১৮

দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় জেলা পুলিশের ব্রিফিং, নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৯

শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা

২০
শিরোনামঃ
❮শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী❮মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব❮দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী❮দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি❮শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই❮কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে❮ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি❮জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়❮ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান❮জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ