Editor
৪ মে ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় বিধবা নারী ও তার ছেলের জমি দখলের অভিযোগ

ভালুকা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এক বিধবা নারী ও তার ছেলের প্রায় ৭ কোটি টাকা মূল্যের ৫৬.৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাঠালী মৌজার ২৭১ নম্বর দাগে ১৯৯৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনটি দলিল (নং ৭৪২২, ৪৭৮ ও ৬৫১৭) অনুযায়ী আরএস রেকর্ডভুক্ত জমির মালিক কমলীনি বর্মনির কাছ থেকে মৃত রুহুল আমীন সরকারের স্ত্রী মোছা. রুপালী বেগম ১ একর ১৬ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে তার ছেলে অমিত হাসান হৃদয় ওই জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত বছরের জুন মাসে বিকন ফার্মাসিউটিক্যালস স্থানীয় লোকজন নিয়ে ৫৬.৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় অমিত হাসান হৃদয় নিষেধাজ্ঞা চেয়ে ভালুকা সিনিয়র সিভিল জজ আদালতে (মামলা নং ১৫১/২০২৫) এবং মালিকানা ঘোষণার জন্য ময়মনসিংহের তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে (মামলা নং ৩২২/২০২৫) মামলা দায়ের করেন।

ওই মামলাগুলোতে কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবায়দুল করিম বুলবুল, তার স্ত্রী নূরুন্নাহার করিম এবং ছেলে উলফত করিমের নামে নোটিশ জারি করা হয়। অভিযোগ রয়েছে, বিবাদীপক্ষ নোটিশের জবাব না দিয়ে সময়ক্ষেপণ করে।

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ৪ ডিসেম্বর আদালত বন্ধ থাকার সুযোগে স্থানীয় দোসরদের নিয়ে জমিতে মাটি ভরাট করে টিনের বেড়া ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। এ সময় প্রতিকার চেয়ে অমিত হাসান হৃদয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেন।

অমিত হাসান হৃদয় বলেন, আমাদের জমির কাগজপত্র সিএস, আরএস ও বিআরএস অনুযায়ী সঠিক। বহু বছর ধরে আমরা সেখানে মাছ চাষ করে আসছি। কিন্তু প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক এমডি এবায়দুল করিম বুলবুলের সময় এলাকায় প্রায় ৬৫ কোটি টাকা মূল্যের ৭ একর জমি তাদের নামে রেকর্ড করা হয়, যার কিছু অংশ পরবর্তীতে সেটেলমেন্ট অফিসে আপত্তির ভিত্তিতে আংশিক বাতিল করা হয়েছে।

এ বিষয়ে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার ফায়জার রশিদ বলেন, “আমাদের কোম্পানি বৈধভাবে জমি ক্রয় করেছে। আমরা সম্পূর্ণ আইনগত অবস্থানে আছি। যারা দাবি করছেন, তারা অবৈধভাবে দাবি করছেন।” আদালতের নোটিশ থাকা সত্ত্বেও জমিতে স্থাপনা নির্মাণের বিষয়ে তিনি জানান, কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার বিষয়টি দেখছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কি‌শোরগঞ্জের জেলা প্রশাসক মানুষের মুখোমুখি : সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ময়মন‌সিং‌হে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার ।। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান

আবারো চালু হতে যাচ্ছে পূর্বধলা পৌরসভা দীর্ঘ প্রায় ১৫ বছর পর

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী

ফিরেই আপ্লুত অভিনেতা পার্থ শেখ

সূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কী

আচমকা আক্রমণে যুক্তরাষ্ট্রকে চমকে দিলো ইরান

আগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনা

ময়মনসিংহে ছয় ছিনতাইকারী গ্রেপ্তার

১০

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জয়ী ঘোষণা করা কোটালীপাড়ার সেই ইউএনও এখন ময়মনসিংহের এডিসি: তিন দফা বদলিতেও ছাড়েননি চেয়ার

১১

বিএনপির সরোয়ারের সংসদ সদস্য হিসেবে কাজ চালিয়ে যেতে বাধা নেই: আইনজীবী

১২

ব্রিকস সম্মেলনে দিল্লির আমন্ত্রণ, এখনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা

১৩

বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

১৪

হালুয়াঘাটে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন

১৫

ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের যৌথ সভা অনুষ্ঠিত

১৬

ময়মনসিংহে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

১৭

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারী আইনজীবীসহ নিহত ৪

১৮

শিশুবিবাহ প্রতিরোধে ময়মনসিংহে বিভাগীয় নলেজ ফেয়ার অনুষ্ঠিত

১৯

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩০

২০
শিরোনামঃ
কি‌শোরগঞ্জের জেলা প্রশাসক মানুষের মুখোমুখি : সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশময়মন‌সিং‌হে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার ।। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানআবারো চালু হতে যাচ্ছে পূর্বধলা পৌরসভা দীর্ঘ প্রায় ১৫ বছর পরএমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : আপিল বিভাগক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রীফিরেই আপ্লুত অভিনেতা পার্থ শেখসূর্যের কেন্দ্রের চেয়ে প্রায় ৭ গুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরির পথে চীন, দেশটির উদ্দেশ্য কীআচমকা আক্রমণে যুক্তরাষ্ট্রকে চমকে দিলো ইরানআগস্টে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলকে নিয়েই সব আলোচনাময়মনসিংহে ছয় ছিনতাইকারী গ্রেপ্তার