Author
৭ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস, হাতের পুতুল। গতকালের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনাকে ভারতে সাংবাদিক সম্মেলন করতে দিয়ে বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করা হয়েছে।”

 

তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী এবং জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কোনো আধিপত্যবাদ বা পরাধীনতার কাছে মাথা নত করবে না। বাংলাদেশকে আর কখনো তাবেদার রাষ্ট্র বানানো যাবে না। বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আর কোনও সুযোগ নাই ।

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ধোবাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রিন্স বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন পথ উন্মোচিত হয়েছে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্রের কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না এবং জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, জুলাইয়ের বীর শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁদের স্বপ্নের গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই হবে জাতির প্রধান দায়িত্ব।

 

ধোবাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, আবদুল মোমিন শাহীন, গাজিউর রহমান , হুমায়ুন কবীর, মাহবুবুল আলম বাবুল , জুলাই শহীদ মাওলানা সাদেকুর রহমান-এর ভাই সাদ্দাম হোসেন, জুলাই যোদ্ধা তোজাম্মেল হক সোহাগ, আবু রায়হান, আজিজুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম , কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাকিব-উল-হাসান হৃদয়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন , মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মানিক এবং তাতী দলের আহ্বায়ক ওসমান গণি।

 

সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে

সিএনজি থেকে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হঠাৎ বাড়ছে সোনার দাম, সামনেই কি নতুন রেকর্ড?

এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে

ময়মনসিংহের পরিকল্পিত নগরায়নে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

ভরসার নাম কল্যাণভোগ আম

স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সিভিল সার্জনকে প্রত্যাহার

১০

চুয়াডাঙ্গা সীমান্তে তিনজনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি

১১

পূর্বধলায় শিশুর জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও পুষ্টিহীনতা দূরীকরণে নেত্রকোনা জেলার অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত

১২

মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট।। সরকারি নির্দেশে অপসারণ শুরু

১৩

যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

১৪

ময়মনসিংহে এক বছরে ১ লাখের বেশি শিক্ষার্থী কমেছে প্রাথমিকে

১৫

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকার দাবিদার কৃষক

১৬

নিখোঁজের ১১ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শ্রমিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

১৭

শেরপুরে আজীবন পাঠ-সংস্কৃতি গড়ে তুলতে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত

১৮

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

১৯

ঝিনাইগাতি সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

২০
শিরোনামঃ
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীজলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছেসিএনজি থেকে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তারমহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রীহঠাৎ বাড়ছে সোনার দাম, সামনেই কি নতুন রেকর্ড?এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবেময়মনসিংহের পরিকল্পিত নগরায়নে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুররাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপিভরসার নাম কল্যাণভোগ আমস্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সিভিল সার্জনকে প্রত্যাহার