Author
৯ অগাস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহের পরিকল্পিত নগরায়নে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

ময়মনসিংহের পরিকল্পিত ও আধুনিক নগরায়নে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষকে (মউক) সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলিতে গণপূর্ত ভবনের নিচতলায় মউকের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। সভা শেষে মউকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এর আগে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

মতবিনিময় সভায় মউক চেয়ারম্যান নবগঠিত কর্তৃপক্ষের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ময়মনসিংহের পরিকল্পিত নগরায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তিনি নগর উন্নয়নে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

পরে প্রতিমন্ত্রী নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সাফল্য কামনা করে শহরের উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নে মউককে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক সাইফুর রহমান, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সহ-সভাপতি রুহুল আমিন, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাবেক ছাত্রনেতা নাইমুল করিম লুইন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এদিকে, ময়মনসিংহ সফরের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে