Author
১০ অগাস্ট ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সকল ধর্ম বর্ণের এবং সমতল ও পাহাড়ের মানুষের ঐক্যের মধ্য দিয়ে একটি ইনক্লুসিভ ও রেইনবো নেশন গড়ার কাজ শুরু হয়েছে। যেখানে মূল থিম ‘সবার আগে বাংলাদেশ ‘।কোনো বৈষম্য, অবহেলা বা বঞ্চনা চলবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রবিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ( টি ডব্লিউ এ )আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন গারো, হাজং, কোচ, বানাইসহ বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। বৈচিত্র্যই বাংলাদেশের শক্তি বলেও তিনি মন্তব্য করেন।

রাজনৈতিক দর্শনের কথা উল্লেখ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য রয়েছে যেখানে ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠী নির্বিশেষে সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে। ধর্ম বর্ণ ভাষা সংস্কৃতি নির্বিশেষে রাষ্ট্র হবে সবার।

তিনি আরও বলেন, গারো, হাজং, কোচ, বানাইসহ বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। বৈচিত্র্যই বাংলাদেশের শক্তি বলেও তিনি মন্তব্য করেন। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও গারো পাহাড়সংলগ্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের উন্নয়ন শুধু অবকাঠামোগত নয়, বরং সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণকেও উন্নয়নের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।বক্তব্যে তিনি আরও বলেন, উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে যখন প্রান্তিক জনগোষ্ঠীও এর অংশীদার হবে। বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,ধর্মীয় গুরুদের আর্থিক প্রণোদনা কর্মসূচির উল্লেখ করে বলেন, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষেরাও এসব প্রণোদনা পাবেন। তিনি বলেন প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করতে প্রতি মন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দিয়ে তাদের কল্যাণে তহবিল দ্বিগুণ করেছেন । মরহুমা বেগম খালেদা জিয়া প্রতিশ্রুত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদফতর গঠনের কাজ শুরু হয়েছে।

তিনি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, বিএনপি ঐক্যেই শক্তি, অনৈক্যে বিভক্তি। তিনি সকলকে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হবার তাগিদ দিয়ে বলেন, ফ্যাসিবাদী শক্তির মতো বিএনপি ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের রাজনীতির খেলায় দাবার গুটি হিসেবে ব্যবহার করবে না।

টি ডব্লিউ এ এর চেয়ারম্যান সুভাষ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান , টি ডব্লিউ এ এর মহাসচিব বিপুল হাজং, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, সুব্রত রেমা, শুভ্রা পান্ত্রা সহ ক্ষুদ্র জাতি গোষ্ঠী নেতৃবৃন্দ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি

১

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা

২

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

৩

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর

৫

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৬

কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি

৭

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

৮

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল

৯

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

১০

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ

১১

হালুয়াঘাট সীমান্তে বিএনপির মোটরসাইকেল মিছিল ও পথসভা

১২

প্রধানমন্ত্রীর জন্মদিনে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল | জাতীয়

১৩

অগ্নি সন্ত্রাসীদের জায়গা এদেশে হবে না: নিকলীতে শেখ মুজিবুর রহমান ইকবাল এমপি

১৪

বাজিতপুর নিকলীতে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা

১৫

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ | জাতীয়

১৬

ভালুকায় শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

১৭

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বারহাট্টার প্রাথমিক শিক্ষা কার্যক্রম

১৮

ময়মনসিংহে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

২০
শিরোনামঃ
❮সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান মন্ত্রীর শ্রদ্ধা❮শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ❮খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান মন্ত্রী তারেক রহমান❮হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্তে অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধের ঘোষণা এমরান সালেহর❮ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক❮কটিয়াদী থানা ও ওসিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি, জিডি❮‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি❮দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করলে ব্যবস্থা: এমপি রুবেল❮পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার