Author
১২ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে মহাসড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারীর মুখমণ্ডল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সকাল পৌনে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ভোরে রহমতগঞ্জ মোড় এলাকায় বৃষ্টি হচ্ছিল। ওই সময় সড়কে লোকজনের চলাচলও তুলনামূলক কম ছিল। ফলে নারীর মৃত্যুর ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, গত তিন থেকে চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি একা একা কথা বলতেন বলে স্থানীয়রা জানান। তবে তাঁর পরিচয় বা পারিবারিক অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, মহাসড়ক পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি প্রত্যক্ষদর্শী না থাকায় মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই

পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবির সমালোচনায় প্রতিমন্ত্রী নুরুল হক

ড্রাইভিং টেস্ট দেওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমান

তারাকান্দায় দুই মাসেও সচল হয়নি ট্রান্সফরমার

কলমাকান্দায় এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

শেরপুরে বন্যহাতি সুরক্ষায় সচেতনামুলক র‌্যালি

চোখে না দেখেও এসএসসি পাস রুবিনার, স্বপ্ন শিক্ষক হওয়ার

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

ময়মনসিংহে ট্রেন আটকে যাত্রাবিরতির দাবি, এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

হালুয়াঘাটে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

১০

আন্তর্জাতিক যুব দিবসে হালুয়াঘাটে পরিচ্ছন্নতা অভিযান

১১

বিএনপি ও সরকারের তিন পদে মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা

১২

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা, বিমানবন্দর থেকে গ্রেপ্তার

১৩

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে দুর্গাপুর হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

১৪

দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা

১৫

যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ

১৬

তারাকান্দায় মাদক সেবনে যুবকের কারাদণ্ড

১৭

মোহনগঞ্জে অবৈধ বালু পরিবহনে দুই ট্রলার মালিকের কারাদণ্ড

১৮

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলই

২০
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলইপাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবির সমালোচনায় প্রতিমন্ত্রী নুরুল হকড্রাইভিং টেস্ট দেওয়ার পর সড়ক নিরাপত্তা নিয়ে নিজের ভাবনা জানালেন জাইমা রহমানতারাকান্দায় দুই মাসেও সচল হয়নি ট্রান্সফরমারকলমাকান্দায় এগ্রোইকোলজি ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ সমাপ্তশেরপুরে বন্যহাতি সুরক্ষায় সচেতনামুলক র‌্যালিচোখে না দেখেও এসএসসি পাস রুবিনার, স্বপ্ন শিক্ষক হওয়ারভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশময়মনসিংহে ট্রেন আটকে যাত্রাবিরতির দাবি, এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহারহালুয়াঘাটে প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ