Author
১৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনার আটপাড়া ও পূর্বধলা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো-পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের মৌদাম কান্দাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত হাসান (৬) এবং আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামের রিপন মিয়ার সাড়ে তিন বছর বয়সী ছেলে নাফিস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে নামে নাফিস। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, পূর্বধলা উপজেলার মৌদাম কান্দাপাড়া গ্রামে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় শিশু রাহাত হাসান। দীর্ঘ সময় পর পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে রাতারাতি দামি হয়ে উঠছে পুরোনো বই, নেপথ্যে এআই?

আবারও নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাড়ানোর পর দেশে আজ স্বর্ণের ভরি কত

ফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রী

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী ।। বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে

শোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার

নরসুন্দরদের হাট ভালুকায় বটগাছের নিচে টিকে আছে শতবছরের ঐতিহ্য

১০

জাতীয় কিক বক্সিংয়ে চ্যাম্পিয়ন ময়মনসিংহ

১১

মোহনগঞ্জে মৎস্য পক্ষের উদ্বোধন

১২

কেন্দুয়ায় মৎস্যচাষিদের পুরস্কৃত করা হলো

১৩

মৎস্যসম্পদ সংরক্ষণে সচেতনতা বাড়াতে মুক্তাগাছায় কর্মসূচি

১৪

হালুয়াঘাটে মৎস্য পক্ষের নানা আয়োজন

১৫

ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

১৬

ময়মনসিংহে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ।। দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন

১৭

তারাকান্দায় দেশীয় মাছ রক্ষায় সচেতনতার আহ্বান

১৮

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে রোগীদের খাবার বিতরণ: হাসপাতালের ৭ জনকে শোকজ

১৯

নকলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

২০
শিরোনামঃ
বিশ্বজুড়ে রাতারাতি দামি হয়ে উঠছে পুরোনো বই, নেপথ্যে এআই?আবারও নিম্নচাপ, ৪ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তাঅস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজঅনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রীবাড়ানোর পর দেশে আজ স্বর্ণের ভরি কতফ্যাসিস্টদের বিচার হবে, প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না: আইনমন্ত্রীঅব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবেকিশোরগঞ্জে প্রধানমন্ত্রী ।। বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবেশোলাকিয়া ঈদগাহ মাঠের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকারনরসুন্দরদের হাট ভালুকায় বটগাছের নিচে টিকে আছে শতবছরের ঐতিহ্য