Author
১৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারাকান্দায় দেশীয় মাছ রক্ষায় সচেতনতার আহ্বান

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস। উপজেলা মৎস্য কর্মকর্তা সুরজিৎ পারিয়াল অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন।

সভায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব, ফিসটেক হ্যাচারি লিমিটেডের পক্ষে এটিএম তৌহিদুল হাসান, মৎস্যচাষি নজরুল ইসলাম, আবু হানিফসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

তাঁরা আরও বলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মৎস্য চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। দেশীয় মাছের প্রজনন ও বিস্তারের জন্য জলাশয় সংরক্ষণ এবং ক্ষতিকর জাল ও অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা জানান, মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, মৎস্যজীবী ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে স্থানীয় পর্যায়ে মৎস্য চাষে সফল মৎস্যচাষি, ব্যক্তি ও উদ্যোক্তাদের পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্যচাষি, উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ