Author
২০ অগাস্ট ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

শেরপুর সংবাদদাতা : শেরপুরের নকলায় সেচের মোটরের বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৩ নম্বর উরফা ইউনিয়নের লয়খা দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন আকন্দ ওই এলাকার মৃত নবাব আলী আকন্দের ছেলে। তিনি চার কন্যাসন্তানের বাবা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজের কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য ব্যবহৃত মোটরের বিদ্যুতের ছেঁড়া তার মেরামত করতে যান আমজাদ হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই দিদার আহমেদ গণমাধ্যমকে বলেন, কৃষিজমিতে চাষাবাদের জন্য সেচের মোটরের বিদ্যুৎ সংযোগের লাইন মেরামত করতে গিয়ে তাঁর বড় ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমজাদ হোসেন।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ গণমাধ্যমকে বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নয়া রাষ্ট্রপতির

চাকরি মেটায় ব্যর্থ, আমাজনে সফল রবিন

হালুয়াঘাটে বিনা মূল্যে চক্ষুচিকিৎসা পেলেন ১১০০ রোগী

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

আজ থেকে সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ জনের নামে মামলা

যেখানেই যান, গাছের চারা রোপণ করেন জোবায়ের

টানাটানির সময় পানিতে পড়ে টাকার ব্যাগ, গুলি ছোড়ে পালাল ছিনতাইকারীরা

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিলেন তাসকিন

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

১০

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর অভিনন্দন

১১

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১২

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

১৩

ছাত্রদল নেতার কফিশপে হামলা, লুটের অভিযোগ

১৪

ইকোপার্ক নিয়ে আশার সঙ্গে আছে আশঙ্কাও

১৫

কেন্দুয়া-আটপাড়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষা

১৬

হালুয়াঘাটে ব্যাগে মিলল দুটি লজ্জাবতী বানর

১৭

আব্দুল খালেক মাস্টারের স্মরণে মেডিকেল ক্যাম্প

১৮

হাওরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

১৯

নকলায় নিখোঁজের ২৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

২০
শিরোনামঃ