Author
২২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টানাটানির সময় পানিতে পড়ে টাকার ব্যাগ, গুলি ছোড়ে পালাল ছিনতাইকারীরা

তখন রাত ১০টা। টাকার ব্যাগ নিয়ে ফিরছিলেন মৎস্য খামারের ব্যবস্থাপক সত্যজিৎ দেবনাথ। হঠাৎ তাঁর পথরোধ করে ছয় ছিনতাইকারী। টাকার ব্যাগ নিয়ে শুরু হয় টানাটানি। একপর্যায়ে ব্যাগটি পাশের মাছের ঘেরের পানিতে ছুড়ে দেন সত্যজিৎ। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে চলে এলে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায় ছিনতাইকারী দলটি।

ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে যশোরের কেশবপুরের মধ্যকুল এলাকায়। এ ঘটনা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

মাছ বিক্রি করে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে কেশবপুরে মাছের খাদ্যের দাম দেওয়ার জন্য আসছিলাম। এ সময় পথ রোধ করে ছিনতাইকারীরা ওই টাকা ছিনতাই করার চেষ্টা করে। বুদ্ধি করে টাকার ব্যাগটি মাছের ঘেরের পানিতে ছুড়ে ফেলে রক্ষা পাই। এ সময় এলাকার লোকজন ছিনতাইকারীদের পিছু নিলে তারা দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়।’

সত্যজিৎ দেবনাথ, মৎস্য খামারের ব্যবস্থাপক

ঘটনার পর সত্যজিৎ দেবনাথ কেশবপুর থানায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে একটি লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্যকুল গ্রামে রানা মৎস্য খামারের ব্যবস্থাপক সত্যজিৎ দেবনাথ গতকাল রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিল ঘের থেকে মাছ বিক্রির ২ লাখ ২০ হাজার টাকা। মধ্যকুল গুটলেতলা এলাকায় পৌঁছাতেই তাঁর গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী। তাঁরা সত্যজিৎ দেবনাথের কাছে থাকা টাকার ব্যাগ টান দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করে।

আমি ভ্যানে করে বাড়ি যাচ্ছিলাম। ঘটনাস্থলে চিৎকার শুনছিলাম। দুবার গুলির শব্দ শুনতে পাই। তারপর আরও লোকজন এলে গিয়ে শুনি ছিনতাইকারীরা এক ব৵ক্তির কাছ থেকে টাকা নিতে না পেরে গুলি ছুড়ে পালিয়েছে।

আজিজুর রহমান, স্থানীয় বাসিন্দা

একপর্যায়ে ব্যাগ পাশের মাছের ঘেরে পানির মধ্যে ছুড়ে দেন সত্যজিৎ। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন চলে এলে ছিনতাইকারীরা দ্রুত এলাকা এলাকা ত্যাগ করে। এ সময় এলাকার লোকজন পিছু নিলে ছিনতাইকারীরা দুবার ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

সত্যজিৎ দেবনাথ বলেন, ‘মাছ বিক্রি করে ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে কেশবপুরে মাছের খাদ্যের দাম দেওয়ার জন্য আসছিলাম। এ সময় পথ রোধ করে ছিনতাইকারীরা ওই টাকা ছিনতাই করার চেষ্টা করে। বুদ্ধি করে টাকার ব্যাগটি মাছের ঘেরের পানিতে ছুড়ে ফেলে রক্ষা পাই। এ সময় এলাকার লোকজন ছিনতাইকারীদের পিছু নিলে তারা দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়।’

ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান। তিনি বলেন, ‘আমি ভ্যানে করে বাড়ি যাচ্ছিলাম। ঘটনাস্থলে চিৎকার শুনছিলাম। দুবার গুলির শব্দ শুনতে পাই। তারপর আরও লোকজন এলে গিয়ে শুনি ছিনতাইকারীরা এক ব৵ক্তির কাছ থেকে টাকা নিতে না পেরে গুলি ছুড়ে পালিয়েছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ