Author
২২ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার কফিশপে হামলা, লুটের অভিযোগ

নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা বিএনপি নেতার নেতৃত্বে ছাত্রদলর নেতার কফিশপে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। কফিশপের পরিচালক শাকিল মিয়াকে মারধর করে নগদ তিন লাখ ৩০ হাজার ৭০০ টাকা লুট করা হয়েছে। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের ছোট পাইকুরা গ্রামের ‘বাগান বিলাস কফি হাউজে’ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম সংগ্রাম, তাঁর ভাই মামুন মিয়া, মোবারক, মুখলেছ, মাসুদ মিয়া, তাঁর ছেলে নাঈম মিয়া, সোহেল মিয়া ও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। হামলাকারী সবাই মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের বাসিন্দা। কফিশপটির মালিক উপজেলা ছাত্রদলের সহসভাপতি নোমান আহমেদ। এটি পরিচালনা করেন তাঁরই ভাগনে শাকিল মিয়া।

অভিযোগে বলা হয়, কিছু সময় পর নাঈম তাঁর বাবা মাজারুল ইসলাম সংগ্রাম, চাচা মাসুদ, মুখলেছ আরও ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে কফিশপে যান। সেখানে অন্তরকে না পেয়ে শাকিলের ওপর হামলা চালান তারা। কফিশপের লাইট, চেয়ার, দোলনাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় ক্যাশ কাউন্টারে বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য রাখা তিন লাখ ১৬ হাজার টাকা এবং ওই দিনের বিক্রির ১৪ হাজার ৭০০ টাকা নিয়ে যান হামলাকারীরা।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম সংগ্রামের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ছোট ভাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ মিয়া বলেন, কপিশপের মালিক পক্ষের অভিযোগ তাঁর ভাতিজা নাঈমসহ তিনজন ইভটিজিং করেছে। কিন্তু বিষয়টি অভিভাবকদের কাছে না জানিয়ে নাঈমসহ কয়েকজনকে মারধর করেন। খবর পেয়ে তারা ওই কফিশপে গেলে এক কর্মীর বাজে মন্তব্যকে কেন্দ্র করে হাতাহাতি হয়। অন্যসব অভিযোগ মিথ্যা।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ